1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন

শিগগিরই ইউরোপে সেনা পুনঃমোতায়েন পরিকল্পনা ঘোষণা করবে যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০
  • ৯৭ Time View

আগামী কয়েকদিনের মধ্যে যুক্তরাষ্ট্র জার্মানি থেকে সেনা প্রত্যাহারসহ ইউরোপে মার্কিন বাহিনীর পুনঃমোতায়েন পরিকল্পনা ঘোষণা করবে। যুক্তরাষ্ট্র এবং জার্মানি উভয় দেশের সূত্র এ কথা জানায়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জুনের শেষ দিকে জার্মানি থেকে সেনা প্রত্যাহারের পরিকল্পনা অনুমোদন করেন এবং এটি প্রথমে কংগ্রেসে ও পরে ন্যাটো মিত্রদের কাছে উপস্থাপনের কথা ছিল।

এ বিষয়ে জার্মান প্রতিরক্ষা মন্ত্রনালয়ের মুখপাত্র বলেন,চলতি সপ্তাহে আমেরিকা ও জার্মানি সমন্বিতভাবে এই পরিকল্পনা ঘোষণা করবে। এটি একটি জটিল বিষয়, এর সঙ্গে একাধিক দেশ ও সরকার জড়িত

এদিকে পেন্টাগনের মুখপাত্র নিশ্চিত করেন যে, চলতি সপ্তাহের মাঝামাঝি বিস্তারিত পরিকল্পনা প্রকাশ করা হবে।

যুক্তরাষ্ট্রের সেনা উপস্থিতিতে জার্মানি লাভবান হচ্ছে এই অভিযোগ করে ডোনাল্ড ট্রাম্প গত ১৫ জুন জার্মানি থেকে সেনা কমানোর ঘোষণা দেন।

ধারণা করা হচ্ছে, জার্মানি থেকে সৈন্য হ্রাস করে সাবেক সোভিয়েত ব্লকের দেশগুলোতে পুনঃমোতায়েন করবে যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে ২০১৪ সালে ক্রিমিয়া দখলের মাধ্যমে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের রাশিয়ান সেনাবাহিনীর আগ্রাসনের চাপ মোকাবেলা করা হবে। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved