1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

শাহরুখ খানের সঙ্গে একই সিনেমায় আরিফিন শুভ!

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ মার্চ, ২০২০
  • ৯৭ Time View

শাহরুখ খানের ছবি ‘জিরো’ বক্স অফিসে সাফল্যের মুখ দেখেনি। ছবিটি মুক্তির পরে আর নতুন কোন ছবিতে দেখা যায়নি বলিউড বাদশাহকে। মাঝখানে ‘নতুন ছবি নিয়ে আসছেন’ এমন খবর চাউর হলেও সেটিও হদিস মিলেনি। কিন্তু প্রিয় তারকা বলে কথা, তাই তাকে আবার পর্দায় দেখতে মুখিয়ে আছেন ভক্তকুল।

শাহরুখ খান আবার কবে বড় পর্দায় দেখা যাবে তা নিয়েও প্রশ্ন উঠছে। শাহরুখ খানের পোস্ট করা একটি ছবির নিচে এক ভারতীয় ভক্ত বলেন, স্যার দয়া করে বড় পর্দায় ফিরে আসুন। আপনাকে মিস করছি খুব। আর এখানেই ‘টুইস্ট’!

শাহরুখ খানের পোস্টে ভক্তের কমেন্টে বাংলাদেশি অভিনেতা আরিফিন শুভর রিপ্লাই

শাহরুখ খানের পোস্টে ভক্তের কমেন্টে বাংলাদেশি অভিনেতা আরিফিন শুভর রিপ্লাই

সেই ভক্তের কমেন্টের রিপ্লাই দিয়েছেন বাংলাদেশের অভিনেতা আরিফিন শুভ। তিনি জানালেন, আর মাত্র দুই মাস। শাহরুখ ভক্তকে শুভ’র জবাব দেয়ার পরই বিষয়টি গুঞ্জনের ডালপালা মেলেছে বাংলাদেশে। শুভ’র ভক্তরাও বেশ নড়েচড়ে বসেছেন।

অনেকেই প্রশ্ন করছেন, শাহরুখের নতুন সিনেমার খবর যেখানে ভারতীয় গণমাধ্যম দিতে পারছে না সেখানে অন্য দেশের নায়ক হয়ে শুভ কী করে দিলেন? তাহলে কি এবার শাহরুখ খানের নতুন সিনেমায় দেখা যাবে তাকে? হয়তো এ কারণেই নিশ্চিত হয়ে শাহরুখের প্রত্যাবর্তনের খবরটি তিনি দিতে পারলেন। শুধু এখানেই শেষ নয়। শুভর এক ঘনিষ্ট সূত্রের দাবি, শাহরুখ খানের সঙ্গে পর্দা ভাগাভাগি করবেন আরিফিন শুভ।

গুঞ্জনটি আরো মজবুত হয়েছে গেল ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে শুভ’র মুম্বাই সফরকে কেন্দ্র করে। সে সময় শুভ নিজের সোশ্যাল ওয়ালে পোস্ট দিয়ে জানিয়েছেন, খুব আকর্ষণীয় কিছু শিগগিরই আসছে। এমন কিছু যা আপনি বলিউডে কখনো দেখেননি। সে সময় শুভ প্রথমে ‘বলিউড’ লিখলেও নেট দুনিয়ায় এটি নিয়ে আলোচনার পরে ‘বলিউড’ শব্দটাকে টালিউড করেছিলেন।

প্রসঙ্গত, মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত বঙ্গবন্ধুর বায়োপিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে দেখা যাবে আরিফিন শুভকে। পাশাপাশি মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘মিশন এক্সট্রিম’ সিনেমাটি। এটি রোজা ঈদে প্রেক্ষাগৃহে আসবে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved