1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

শান্তির বার্তা নিয়ে ইরান গেলেন পাক পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ জানুয়ারী, ২০২০
  • ৭৯ Time View
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফের সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি। ছবি: জিয়ো নিউজ।

মার্কিন হামলায় আল-কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর শুরু হওয়া আঞ্চলিক উত্তেজনার মধ্যে ইরান সফরে গেলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি।

রোববার মাশহাদের হাসেমী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে খোরাসান প্রদেশের ডেপুটি গভর্ণর তাকে স্বাগত জানান। খবর জিয়ো নিউজের।

তেহরান সফরে শাহ মাহমুদ কোরেশি ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফের সঙ্গে বৈঠক এবং মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে মতবিনিময় করবেন বলে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের নির্দেশনা অনুযায়ী পররাষ্ট্রমন্ত্রী এ সফর করছেন। চলমান পরিস্থিতিতে ইরান এবং সৌদি আরবের মধ্যকার মতভিন্নতা রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে দূর করার জন্য ইসলামাবাদ প্রস্তুত রয়েছে বলে শাহ মাহমুদ কোরেশি দু পক্ষকে বার্তা দেবেন।

পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়েছে, তেহরান সফর শেষে কোরেশি আগামীকাল সৌদি আরব সফরে যাবেন এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের সঙ্গে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নিয়ে আলোচনা করবেন। খবর যুগান্তর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved