1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

শাজাহানপুরে ট্রাকের ধাক্কায় প্রবীণ শিক্ষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ১৯৩ Time View
ফাইল ছবি, সংগৃহীত।

বগুড়া জেলার শাজাহানপুরে ট্রাকের ধাক্কায় আজাহার আলী (৭৫) নামে অবসরপ্রাপ্ত এক প্রবীণ শিক্ষকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৮ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার রহিমাবাদ উত্তরপাড়া এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আজাহার আলী মাস্টার উপজেলার আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ উত্তরপাড়ার মৃত মোগলা প্রামানিকের ছেলে। ২০১১ সালে উপজেলার মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয় থেকে অবসর গ্রহণের মধ্যদিয়ে তার শিক্ষকতা জীবনের সমাপ্তি ঘটে।

নিহতের স্বজনরা জানান, আজাহার আলী শনিবার রাত ৯টার দিকে বি-ব্লক বাজার থেকে সিএনজিচালিত অটোরিকশা যোগে বাড়ি ফিরছিলেন। বাড়ির সামনে অটো থেকে নেমে মহাসড়কের পশ্চিমপাশ থেকে পূর্বপাশে পার হচ্ছিলেন। এমন সময় দ্রুতগামী একটি অজ্ঞাতনামা ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। এ সময় দ্রুত তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ বানিউল আনাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের হাতে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved