1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

শাকিব খানের জন্মদিন আজ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ মার্চ, ২০২০
  • ৮৩ Time View

ঢাকাই সিনেমার কিং খান খ্যাত অভিনেতা শাকিব খানের জন্মদিন আজ। ১৯৭৯ সালের ২৮ মার্চে তিনি নারায়ণগঞ্জ জন্মগ্রহণ করেন। ঘড়ির কাঁটা ১২টা ছুঁতেই শাকিব খানের ভক্ত ও শোভাকাঙ্ক্ষীরা তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে শুরু করেছেন। তবে শাকিব আগেই বলেছেন এবারের জন্মদিন পালন করবেন না।

জন্মদিনে পরিচালক অনন্য মামুনের পরিচালনায় ‘নবাব এলএলবি’ নামের ঈদের সিনেমার শুটিং শুরু শুরু করার কথা ভেবেছিলেন শাকিব। কিন্তু দেশের করোনা পরিস্থিতে সিনেমার শুটিং স্থগিত করেছেন শাকিব খান।

শাকিব খান বলেন, করোনাভাইরাস নিয়ে সারাবিশ্বজুড়ে আতঙ্ক চলছে। বাংলাদেশও কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতে ঘটা করে জন্মদিন পালন করা সাজে না। এছাড়া জন্মদিনের দিন নতুন ঈদের সিনেমার শুটিং শুরু করার কথা ছিল যা আপাতত বন্ধ রেখেছি।

শকিব আরো বলেন, জরুরি কাজ ছাড়া আমি বাইরে যাচ্ছি না। ভক্ত ও দর্শকের নিকট আমার চাওয়া, নিয়ম মেনে সবাই যেন নিরাপদে থাকেন।

শাকিব খানের প্রকৃত নাম মাসুদ রানা। তার বাবা ছিলেন একজন সরকারি চাকরীজীবী। মা গৃহিণী। তারা এক ভাই ও এক বোন। শাকিব খানের ইচ্ছে ছিল ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার। মনের অজান্তেই অভিনয়ের প্রতি ঝোঁক চলে আসে তার। এরপর দর্শকের ভালোবাসা, বিনোদনের প্রতি নিজের ভালোলাগা, সবকিছু মিলিয়েই এখন তিনি বেশ আনন্দের সঙ্গে অভিনয় চালিয়ে যাচ্ছেন।

অভিনয়ের স্বীকৃতি হিসেবে মোট চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন শাকিব খান। ২০১২ সালে ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’, ২০১৪ সালে ‘খোদার পরে মা’, ২০১৬ সালের ‘আরও ভালোবাসবো তোমায়’ ও ২০১৭ সালে ‘সত্তা’ ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি।

ব্যক্তি জীবনে শাকিব খান এক পুত্রের জনক। তবে ভেঙে গেছে তার দাম্পত্য জীবন। ২০০৮ সালে প্রেম করে বিয়ে করা অপু বিশ্বাসকে তিনি ডিভোর্স দিয়েছেন। সেই ডিভোর্স কার্যকর হয়েছে গেল বছরের মার্চ মাসে। তবে এখনও ছেলে জয়ের খোঁজ খবর রাখেন শাকিব খান। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved