শাকিবের জন্য আবার পিছিয়ে গেলেন অপু। তবে এবার পেছালো অপুর ছবি মুক্তির তারিখ। শাকিব খানের ‘শাহেনশাহ’ ছবিটি মুক্তির জন্য অপু বিশ্বাস অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ সিনেমার মুক্তি পিছিয়ে দেয়া হয়েছে।
শাকিবের ছবিটি যদি ৬ মার্চে মুক্তি পায় তাহলে অপুর ছবিটি আগামী ২০ তারিখ মুক্তি পাবে।
‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’র নির্মাতা দেবাশীষ বিশ্বাস জানান, শাকিব খান বাংলাদেশের বর্তমান সুপারস্টার। তার ছবি মুক্তি পেলে হলে দর্শক ছবি দেখতে যায়। আর ছবিটি মুক্তি পেলেই তার ছবিটি দুই সপ্তাহ হল মালিকরা চালান। তাই আমি ছবিটি মুক্তি এক সপ্তাহ পিছিয়ে দিয়েছি।
তাই যদি ৬ তারিখে না ছবিটি মুক্তি না পায় তাহলে ১৩ তারিখে অপু ও বাপ্পী অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ ছবিটি মুক্তি পাবে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।