ওজন বৃদ্ধি এখন বলতে গেলে একটি স্বাভাবিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সবার যেন একই অভিযোগ ওজন বেড়ে যাচ্ছে! আর এ থেকেই দেখা দিচ্ছে শরীরে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ নানা সমস্যা।
ওজন কমাতে কতো কিছুই না করে থাকেন। নানা ধরনের ডিটক্স আর ডায়েট তো রয়েছেই। পাশাপাশি চলছে শারীরিক কসরত। তাতেও যেন মিলছে না আশানুরূপ ফলাফল।
আপনিও যদি এই তালিকার একজন হয়ে থাকেন তবে ভরসা রাখুন হোয়াইট টিতে। এই চা দ্রুত আপনার ওজন কমাতে সহায়তা করবে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আপনার বিপাকক্রিয়া বাড়িয়ে দিতে সহায়তা করে।
এই চা ফাইবার সমৃদ্ধ হওয়ায় অনেকক্ষণ পেট ভর্তি রাখে। এছাড়াও ফাইবারবিহীন জাঙ্ক ফুড খাওয়ার প্রবণতা কম করে। ক্ষুধা নিয়ন্ত্রণ করে। এতে খাওয়ার প্রবণতা কমে যাওয়ায় শরীরে অতিরিক্ত ক্যালোরি জমা হয় না।
ফ্যাট কমাতে সাহায্য করে হোয়াইট টি। সম্পৃক্ত ফ্যাটকে গলিয়ে অসম্পৃক্ত ফ্যাট তৈরি করে। এছাড়াও নতুন ফ্যাট সেল তৈরি হতে দেয় না। ফলে অতিরিক্ত ওজনও বাড়ে না।
কীভাবে খাবেন?
দিনের শুরুতেই এক কাপ হোয়াইট টি খেয়ে নিন। এটি আপনি গ্রিন টি এর পরিবর্তে খেতে পারেন। দিনের শুরুতে খেলে আপনার ক্ষুধা কমে যাবে। ফলে বাড়তি খাবার গ্রহণ থেকে এটি আপনাকে দূরে রাখবে। এছাড়াও সন্ধ্যায় এটি খেতে পারেন।
কোথায় পাবেন?
যে কোনো সুপার সপ বা স্টেশনারি দোকানে পেয়ে যাবেন এই চা। অনেকটা গ্রিন টিয়ের প্যাকেটের মতো হয়ে থাকে। সূত্র:ইন্ডিয়ানএক্সপ্রেস, ডেইলি-বাংলাদেশ ডটকম।