ছোট পর্দার অভিনেত্রী শবনম ফারিয়া আসছে ঈদে বেশ কিছু নাটকে অভিনয় করেছেন। এবার ঈদের তৃতীয় দিন প্রচারিত হবে তার অভিনীত নাটক ‘জরুরি ডিভোর্স’।
নাটকটিতে তার বিপরীতে অভিনয় করেছেন জাহিদ হাসান। মেজাবাহ উদ্দিন সুমনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মিলন ভট্টাচার্য্য।
নির্মাতা সুত্রে জানা গেছে, ‘জরুরি ডিভোর্স’ নাটকটি বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন রাত ৮টায়।
প্রসঙ্গত, এর আগে ২০১৭ সালে ‘জরুরি বিবাহ’ নামে একটি টেলিছবিতে অভিনয় করেছিলেন জাহিদ হাসান ও শবনম ফারিয়া। এটিও মেজাবাহ উদ্দিন সুমনের রচনায় পরিচালনা করেছিলেন মিলন ভট্টাচার্য্য। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।