1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

শপথ নিয়ে মমতা: আমি বাংলায় কোনো অশান্তি হতে দেব না

গ্লোবাল প্রাইম ডেস্ক:
  • Update Time : বুধবার, ৫ মে, ২০২১
  • ২৬৫ Time View

ভারতের পশ্চিমবঙ্গে টানা তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ বুধবার (৫ মে) বেলা ১১টার দিকে কলকাতার রাজভবনে শপথগ্রহণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল জগদীপ ধনকর শপথ বাক্য পাঠ করান। এ সময় তার সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রশান্ত কিশোর।

শপথগ্রহণ অনুষ্ঠান শেষে রাখা সংক্ষিপ্ত বক্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলার জনগণ অশান্তি পছন্দ করে না। আমি বাংলায় কোনো অশান্তি হতে দেব না। কেউ বাংলায় অশান্তি সৃষ্টির পায়তারা করলে তাকে কঠোর হস্তে দমন করতে আমি পিছ পা হব না।
শপথ নিয়েই নবনির্বাচিত মুখ্যমন্ত্রী জানান, তার প্রথম কাজ রাজ্যে করোনা সংক্রমণ পরিস্থিতির মোকাবিলা করা।
সীমিত অতিথিদের নিয়ে শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজনের ব্যাপারে সকলের কাছে দুঃখ প্রকাশ করে মমতা বলেন, সবাইকে নিয়ে শপথ অনুষ্ঠানের ইচ্ছা ছিল, কিন্তু মহামারির কারণে তা সম্ভব হলো না।

আরও পড়ুন- তৃতীয় মেয়াদে বাংলার ক্ষমতায় ফিরছে তৃণমূল: মমতা 

এদিকে, করোনা মহামারির কারণে আজকের শপথগ্রহণ অনুষ্ঠান সংক্ষিপ্ত ও অনাড়ম্বরভাবে আয়োজন করা হয়েছে। শপথ অনুষ্ঠানে মাত্র ৫০ জনকে অতিথিকে আমন্ত্রণ জানানো হয়। এই তালিকায় নাম ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তিনি আসতে পারেননি। আমন্ত্রণ পান ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীও।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved