1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন

শপথ নিতে যাওয়ার পথে কাদের মির্জার গাড়িবহরে হামলা

ফেনী প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১
  • ১০৬ Time View

নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জের বসুরহাট পৌর মেয়র এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জার গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আওয়ামী লীগ নেতা সেলিম (৫০) আহত হয়েছেন। আহত সেলিম কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সদস্য।

আজ বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬ টায় শপথ নেওয়ার জন্য চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যাওয়ার পথে ফেনীর দাগনভুঞা জিরো পয়েন্টে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন- দেশের মানুষ আ’লীগ-বিএনপির ওপর বিরক্ত: জি এম কাদের

বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জা বলেন, ‘শপথ নেওয়ার জন্য বৃহস্পতিবার ভোরে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে যাওয়ার পথে দাগনভূঞার জিরো পয়েন্টে একদল সংঘবদ্ধ দুর্বৃত্ত আমার গাড়িতে হামলা করে।

দুর্বৃত্তরা তাকে হত্যার উদ্দেশ্যে এ হামলা করেছে অভিযোগ করে তিনি বলেন, ‘আল্লাহর দয়ায় যদি সহি সালামতে শপথ নিতে পারি, তবে হামলাকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব।’

তিনি আরো বলেন, সামনে একটি ট্রাক থাকায় আমার গাড়িটি পার হয়ে এলেও পেছনের গাড়িতে দুর্বৃত্তরা ইটপাটকেল ও লাঠিসোটা নিয়ে হামলা করে এবং ডিম ছোড়ে। এতে গাড়ির ব্যাপক ক্ষতি হয়। হামলায় বসুরহাট বিশিষ্ট ব্যবসায়ী ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সদস্য সেলিম আহত হন।’

এ বিষয়ে দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমদ জানান, ঘটনার মৌখিক অভিযোগ পেয়েছি। সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved