1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শপথের আগেই বিশাল প্রণোদনা প্যাকেজ ঘোষণা করলেন বাইডেন - Globalprime24.com
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন

শপথের আগেই বিশাল প্রণোদনা প্যাকেজ ঘোষণা করলেন বাইডেন

গ্লোবাল প্রাইম আন্তর্জাতিক ডেস্ক:
  • Update Time : শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০২১
  • ৭৫ Time View
যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি: সংগৃহীত।

মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন করোনা-বিধ্বস্ত অর্থনীতিকে আবারও সচল করতে এক দশমিক নয় ট্রিলিয়ন ডলারের প্রণোদনা প্যাকেজ বরাদ্দের পরিকল্পনার কথা জানিয়েছেন। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) রাতে ডেলাওয়ারের উইলমিংটন থেকে একটি প্রাইমটাইম বক্তৃতায় তিনি এ কথা জানান।

নবনির্বাচিত প্রেসিডেন্ট বলেন, আমাদের হাতে অপচয় করার মতো সময় নেই। নাগরিকদের দুর্ভোগ বেড়েই চলছে, সঙ্কট সুস্পষ্ট হয়েছে। আমাদের আরও কাজ করতে হবে এবং এখনই কাজ করতে হবে। জাতির স্বাস্থ্য-ব্যবস্থা খুবই ঝুঁকির মধ্যে রয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, এক দশমিক নয় ট্রিলিয়ন ডলারের এই প্রণোদনা প্যাকেজের অধীনে যুক্তরাষ্ট্রের করোনাদুর্গত পরিবারগুলোর জন্য বরাদ্দ থাকছে এক ট্রিলিয়ন ডলার। প্রত্যেক মার্কিনিকে সরাসরি দেওয়া হবে এক হাজার ৪০০ ডলার করে, করোনা মোকাবিলায় খরচ করা হবে ৪১২ বিলিয়ন ডলার, ছোট ব্যবসার জন্য বরাদ্দ থাকছে ৪৪০ বিলিয়ন ডলার ও করোনার টিকার জন্য প্রায় ২০ বিলিয়ন ডলার বরাদ্দের পরিকল্পনা করছেন বাইডেন। এছাড়াও এই প্রণোদনা প্যাকেজের অধীনে নূন্যতম পারিশ্রমিক ও বেকার ভাতা বৃদ্ধিসহ বেশ কিছু পরিকল্পনা থাকছে।

উল্লেখ্য যে, জো বাইডেন আগামী ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। তবে তিনি ক্ষমতা গ্রহণের এক সপ্তাহ আগেই মার্কিন নাগরিকদের এ প্রণোদনা প্যাকেজের পরিকল্পনার কথা জানালেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved