1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

লোহাগাড়ায় বিদ্যুতায়িত হয়ে মাছ চাষির মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৫ মার্চ, ২০২১
  • ১০৩ Time View
প্রতীকী ছবি।

চট্টগ্রাম জেলার লোহাগাড়ায় বিদ্যুতায়িত হয়ে শফিউল আলম (৪০) নামে এক মাছ চাষির মৃত্যু হয়েছে।

গতকাল রবিবার (১৪ মার্চ) দিবাগত রাতে উপজেলার চরম্বা ইউনিয়নে একটি মাছের প্রজেক্টে পানির পাম্প চালু করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চাষি শফিউল একই ইউনিয়নের ওয়াহিদ পাড়ার কবির আহমদের ছেলে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, রবিবার সন্ধ্যায় শফিউল আলম তার মাছের প্রজেক্টে পানির পাম্প চালু করতে যান। সেখানে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি গুরুতরভাবে আহত হন।

আরও পড়ুন- এক মোটরসাইকেলে চার তরুণ, ট্রাকচাপায় তিনজনের মৃত্যু

এরপর সংবাদ পেয়ে স্থানীয়রা তাকে সেখান থেকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তথ্যটি নিশ্চিত করে লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved