1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

লেজেন্ড’দের গান শেখাতে চান নোবেল!

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ মে, ২০২০
  • ৯০ Time View

উঠতি সংগীতশিল্পী মাঈনুল আহসান নোবেল গান গেয়ে যতোটা না আলোচিত হয়েছেন, বিভিন্ন সময়ে বিতর্কিত মন্তব্য করে তার চেয়ে বেশি সমালোচিত হয়েছেন। এবার সংগীতের কিংবদন্তিদের গান শেখাতে চেয়ে সমালোচনার মুখে পড়েছেন নোবেল।

নিজের ফেইসবুক পেইজে দেয়া এক স্ট্যাটাসে নোবেল বলেন, বাংলাদেশে তো গত ১০ বছরে ভালো করে কেউ মিউজিকই করেনি। দাঁড়াও তোমার লেজেন্ডদের না হয় আমিই শেখাব, কিভাবে ২০২০ সালে মিউজিক করতে হয়।

সেই পোস্টে নিজের গাওয়া ‘তোমার মনের ভেতর’ ও ‘আগুনপাখি’ শিরোনামে দুটি গানে কণ্ঠ দেয়ার কথা স্মরণ করে দেন তার ফলোয়ারদের।

পোস্টের কমেন্টে নবীণ এ শিল্পীর ‘সংগীত-জ্ঞান’ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে; আত্মপ্রচারণা করে আলোচনায় থাকতেই এমন বিতর্কিত মন্তব্য করেছেন বলেও অভিযোগ কারেছে অনেকে। কেউ কেউ আবার তাকে নিয়ে হাস্যরসেও মেতেছেন।

শুধু এবারই প্রথম নয়, এর আগেও এমন বিতর্কিত মন্তব্যের জেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাস্যরসের জন্ম দিয়েছেন নোবেল। বছর খানেক আগে জাতীয় সংগীত নিয়েও এমন মন্তব্য করে নিন্দার মুখে পড়েছিলেন নোবেল। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved