অনেকদিন ধরেই সবাই বাড়িতেই আছেন। খাওয়া দাওয়া সহ সব কাছেই নিয়মের হেরফের। এতে বেড়ে যাচ্ছে ওজন। অন্যদিকে জিমে গিয়েও আর ব্যায়াম করা হয় না। বাড়িতেও নানা অজুহাতে হয়তো হয়ে উঠছে না। ওজন তো আর কোনো অজুহাত মানবে না।
তাই এই সময় খাবারের তালিকা ঠিক করে নিতে পারেন। সারাদিনে এমন সব খাবার খান যেগুলো আপনাকে পুষ্টি দিবে শতভাগ এবং ওজনও থাকবে নিয়ন্ত্রণে। লিচু খেতে পারেন। বছরে মাত্র অল্প কিছুদিন পাওয়া যায় এই দেশীয় ফলটি। বাইরে লাল আর ভেতরে সাদা রসালো এই ফলটি খেতে যেমন মজা তেমনি পুষ্টিকরও।
গ্রীষ্মের এই সময় লিচু আপনাকে ফিট এবং শরীরকে ঠান্ডা রাখতে সহায়তা করবে। লিচু আপনার প্রয়োজনীয় পুষ্টি জোগানোর পাশাপাশি ওজন হ্রাসে সহায়তা করতে পারে।
যখন ওজন কমানোর কথা আসে তখন অনেক খাবারের তালিকা সামনে আসে। তবে লিচুর কথা অনেকেই হয়তো জানেন না। এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। যা শরীরকে টক্সিন থেকে মুক্তি দিয়ে ওজন হ্রাসে সহায়তা করে। এছাড়াও এতে ক্যালরির পরিমাণ খুবই কম।
এতে থাকা ফাইবার আপানার হজম প্রক্রিয়াকে সচল রাখে। লিচু কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে। এটি অন্ত্রের চলাচল সহজ করতে এবং দেহে প্রয়োজনীয় পুষ্টি বজায় রাখতে পারে।
আপনার শরীরের প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী রাখতে সহায়তা করবে লিচু। লিচুতে থাকা পটাশিয়াম রয়েছে এবং কম পরিমাণের সোডিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণ করে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, ডেইলি-বাংলাদেশ ডটকম।