1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

লাইসেন্সবিহীন অস্ত্র রাখার অনুমতি রয়েছে কোডাভা সম্প্রদায়ের!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ নভেম্বর, ২০১৯
  • ৯২ Time View

ভারতের একমাত্র সম্প্রদায় হিসেবে লাইসেন্সবিহীন অস্ত্র রাখার অনুমতি রয়েছে কোডাভা সম্প্রদায়ের। ব্রিটিশ আমল থেকে এই বিশেষ সুবিধা ভোগ করছেন দেশটির কর্ণাটক রাজ্যের কুর্গ অঞ্চলের যোদ্ধা সম্প্রদায়টি। বৃহস্পতিবার কোডাভা সম্প্রদায়ের লোকেদের এই লাইসেন্সবিহীন পিস্তল, রিভলবার, শট গান রাখার এই অধিকারটি বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী আপাতত ২০২৯ সাল পর্যন্ত কোডাভাদের আগ্নেয়াস্ত্র বহনের ক্ষেত্রে দেয়া হবে বিশেষ ছাড়।

কোডাভা সম্প্রদায়ের লোকেরা কালিপোঢ় উৎসবে অস্ত্রের পূজা করে। সম্প্রদায়ের ধর্মীয় এবং সাংস্কৃতিক অনুভূতিগুলোর কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত পুনর্বহাল রেখেছে ভারত সরকার। কর্নাটকের কুর্গ অঞ্চলের বাসিন্দা এই সম্প্রদায়টি। স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের পক্ষ থেকে অস্ত্র রাখার ক্ষেত্রে যাদের ছাড় দেওয়া হয়েছে তাদের মধ্যে কুর্গ সম্প্রদায়ের প্রত্যেকেই রয়েছেন। পুরো ভারতে কুর্গই একমাত্র অঞ্চল যেখানে বসবাসকারী ব্যক্তিরা লাইসেন্সবিহীন আগ্নেয়াস্ত্র রাখতে পারেন বা তাদের সেরকম অনুমতি রয়েছে। সরকারের নতুন সিদ্ধান্তে আগামী ১০ বছর পর্যন্ত বাড়ানো হয়েছে এই বিশেষ ছাড়।

স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, কোডাভারা ব্রিটিশ আমল থেকে এই ছাড় পেয়ে আসছেন। নয়াদিল্লী সরকার অস্ত্র আইনে যে নিয়ম আছে, তার থেকে ছাড় দিয়েছে এই সম্প্রদায়কে।

 

স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের এক মুখপাত্র জানান, কোডাভারা প্রায় এক শতাব্দী ধরে এই ছাড় পেয়ে আসছেন। কারণ, তাদের আগ্নেয়াস্ত্র-গুলি কখনোই অপরাধ, রাষ্ট্রবিরোধী, রাজ্যবিরোধী কার্যকলাপে ব্যবহৃত হয়নি। ভারতীয় সেনাবাহিনীতে যোদ্ধা সম্প্রদায়টির বিশেষ অবদান রয়েছে। ফিল্ড মার্শাল কে এম কারিয়াপ্পা এবং জেনারেল কে এস থিমাইয়া ছিলেন কুর্গ সম্প্রদায়ের যারা ভারতীয় সেনাবাহিনীকে নেতৃত্ব দিয়েছিলেন। খবর দৈনিক ইত্তেফাকের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved