1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

‘লর্ড অব দ্য রিংস’র বিলবো ব্যাগিনস মারা গেছেন

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ জুন, ২০২০
  • ৭২ Time View

‘দ্য লর্ড অব দ্য রিংস’ চলচ্চিত্রের ‘বিলবো ব্যাগিনস’ চরিত্রে অভিনয় করা ব্রিটিশ চলচ্চিত্র ও মঞ্চাভিনেতা স্যার ইয়ান হোম মারা গেছেন। শুক্রবার ৮৮ বছর বয়সে তিনি মারা যান। দ্য গার্ডিয়ান পত্রিকা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এই অভিনেতা ১৯৩১ সালের ১২ সেপ্টেম্বর ব্রিটেনে জন্মগ্রহণ করেন।

প্রতিবেদনে বলা হয়েছে, স্যার ইয়ানের এজেন্ট এক বার্তায় ইয়ানের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি একটি হাসপাতালে মারা যান। পার্কিনসনস রোগে ভুগছিলেন বলে জানা গেছে।

তিনি নানা চরিত্রেই অভিনয় করেছেন। বেঁচে থাকতে লস অ্যাঞ্জেলেস টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আমি দু’বার একই চরিত্রে অভিনয় করি না। আমি তথাকথিত সিনেমা তারকা নই। তাই দর্শকেরাও আমাকে একই চরিত্রে দেখতে চায় না।

‘চ্যারিয়টস অব ফায়ার’ ছবিতে একজন অ্যাথলেটিকস প্রশিক্ষকের ভূমিকায় অভিনয় করে অস্কারে মনোনীত হয়েছিলেন ইয়ান হোম। পেয়েছিলেন বাফটা পুরস্কারও। চলচ্চিত্র ছাড়াও ইয়ান হোম মিনি সিরিজ ও মঞ্চে দাপটের সঙ্গে অভিনয় করেছেন তিনি। দ্য রয়্যাল শেক্‌সপিয়ার কোম্পানির সদস্য এই অভিনেতা ঘরে তুলেছেন টনি ও অলিভিয়ের পুরস্কার।

তার অভিনীত কিছু চলচ্চিত্র হলো, ‘চ্যারিয়টস অব ফায়ার’, ‘অ্যালিয়েন’, ‘ব্রাজিল’, ‘অ্যানাদার ওম্যান’ এবং ‘দ্য লর্ড অব দ্য রিংস’। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved