1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

লক্ষ্মীপুরে যুবলীগের কমিটি বিলুপ্তে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ৯৬ Time View

দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে লক্ষ্মীপুর জেলা যুবলীগের কমিটি বিলুপ্তের ঘটনায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

শনিবার (২ অক্টোবর) রাত সাড়ে ৯ টার দিকে শহরের উত্তর তেমুহনী থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উত্তর তেমুহনী এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিষ্টি বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক রেজাউল করিম জেনি, সদর উপজেলা ছাত্রলীগের আহবায়ক ইবনে জিসাদ আল নাহিয়ান ও যুবলীগ নেতা ছগীর আহম্মেদসহ দুই শতাধিক নেতাকর্মী।

শনিবার সন্ধ্যায় কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা ও দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে গঠনতন্ত্রের ২৩ ধারা মোতাবেক লক্ষ্মীপুর জেলা যুবলীগের কমিটি বিলুপ্ত করা হয়। দলটির দফতর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

সূত্র জানায়, ২০১৭ সালের ২৩ নভেম্বর একেএম সালাহ উদ্দিন টিপুকে সভাপতি ও আবদুল্লাহ আল নোমানকে সাধারণ সম্পাদক করে তিন বছরের জন্য কমিটি ঘোষণা করা হয়। এরপর নানা বির্তকে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়নি। গত ২১ সেপ্টেম্বর প্রায় ৪ বছর পর প্রথম লক্ষ্মীপুরে জেলা যুবলীগের বর্ধিত সভার আয়োজন করা হয়। যুবলীগ ও ছাত্রলীগের সাবেক অন্তত ১০ নেতা জেলা যুবলীগের প্রার্থীতা ঘোষণা করে বর্ধিত সভার অতিথি কেন্দ্রীয় নেতাদের বরণের জন্য সড়কে পাশে দাঁড়িয়ে ছিল। অপেক্ষারত নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়। এতে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল আজিম বাবর ও সদর উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক ইউনুছ হাওলাদারসহ অন্তত ১২ নেতাকর্মী আহত হয়। ওই ঘটনায় যুবলীগ নেতা টিপুর আহতের ছবি তাৎক্ষণিক ফেসবুকে ছড়িয়ে পড়ে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved