1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

লকডাউনে ভাঙা সম্পর্ক জুড়ে আবার একসঙ্গে ইমরান-অবন্তিকা?

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ এপ্রিল, ২০২০
  • ১৮৭ Time View

ভাঙন ধরেছিল সম্পর্কে। নয় বছরের বিবাহিত জীবনে উঠেছিল ঝড়। আইনের চোখে বিচ্ছেদ না হলেও ইমরান খান এবং অবন্তিকা মালিকের কেমিস্ট্রি কোথাও গিয়ে যেন তাল কেটেছিল। কিন্তু  লকডাউন কি আরো একবার ‘সেকেন্ড চান্স’ দিতে চলেছে এই সেলিব্রেটি কাপলকে?

রাগ-অভিমান ভুলে গিয়ে আবারো কাছাকাছি আসছেন তারা? অবন্তিকার লেটেস্ট ইনস্টাগ্রাম পোস্ট কিন্তু সে রকমই ইঙ্গিত দিচ্ছে।

মেয়ে ইনায়ার সঙ্গে শুক্রবার একটি ছবি পোস্ট করেছেন অবন্তিকা। ছবিতে দেখা যাচ্ছে, মেয়েকে কাছে টেনে আদরে ভরিয়ে দিচ্ছেন মা। ওই ছবিরই ক্যাপশন ঘিরে যত রহস্য। আমেরিকার বর্ণবৈষম্য বিরোধী আন্দোলনের জনক মার্টিন লুথার কিং জুনিয়রের একটি উক্তি উল্লেখ করে অবন্তিকা ক্যাপশনে লেখেন, আমি ঠিক করেছি ভালবাসাকে সঙ্গে নিয়েই থাকব। ঘৃণার বোঝা বয়ে বেড়ান সম্ভব নয়।

তিনি আনো লিখেন, যখন আমার ভালবাসার পবিত্রতায় বিশ্বাস করার প্রয়োজন হয়ে পড়েছিল, ঠিক সেই সময়েই বিশ্বব্রহ্মাণ্ড আমায় সংকেত পাঠাল, ইটস ম্যাজিক!

এর পরেই জল্পনার শুরু। তবে কি ভাঙা সম্পর্ক জুড়তে চলেছেন আবার? প্রশ্ন অনুরাগীদের।

যে অবন্তিকা গত বছর নিজের ইনস্টা অ্যাকাউন্ট থেকে ‘খান’ পদবি সরিয়ে নিয়েছিলেন, মার্কিন সঙ্গীতশিল্পী মর্গান হারপারের উক্তি শেয়ার করে লিখেছিলেন, কিছু কিছু সময় ছেড়ে চলে যেতে হয়। তার মুখেই উল্টোপুরাণ শুনে কিছুটা স্বস্তিতে ফ্যানেরা।

দীর্ঘদিন প্রেমের পর ২০১১ সালে সাত পাকে বাঁধা পড়েন ইমরান-অবন্তিকা। ২০১৪ সালে জন্ম হয় তাদের কন্যা ইমারার। ইমরানের আগে অবশ্য অবন্তিকার প্রেম ছিল রণবীর কাপুরের সঙ্গে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved