প্রেম করে বিয়ে করেছেন অভিনেতা নিলয় আলমগীর। গত ৭ জুলাই পারিবারিকভাবে তাসনুভা তাবাসসুমকে বিয়ে করেন তিনি। বুধবার (১১ আগস্ট) দুপুরে বিয়ের বিষয়টি নিশ্চিত করেন নিলয় আলমগীর।
তিনি বলেন, ‘গত বছর ফেসবুকে হৃদির সঙ্গে পরিচয়। এরপর আমাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়। গত ৭ জুলাই পারিবারিকভাবে আমরা বিয়ে করেছি। আমার বোন অস্ট্রেলিয়া থাকেন। তিনি দেশে ফিরলে হবে বিবাহোত্তর সংবর্ধনা।

নিলয়ের স্ত্রী হৃদি পড়াশোনার পাশাপাশি লেখক ও সাংবাদিক হিসেবে কাজ করছেন। একটি সমাজসেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠনের গণযোগাযোগের দায়িত্ব পালন করছেন তিনি। হৃদির সঙ্গে ফেসবুকে পরিচয় হয় নিলয়ের।