1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

লকডাউনেও কাশ্মীরে জঙ্গি হামলা, নিহত ৩

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ এপ্রিল, ২০২০
  • ৮০ Time View

করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে ভারতজুড়ে চলছে লকডাউন। এমন পরিস্থিতিতে দেশটির কাশ্মীরে পুলিশ ও সিআরপিএফ এর যৌথ টহলে থাকা অবস্থায় হামলা চালায় জঙ্গিরা। এতে তিন সিআরপিএফ সদস্য নিহত হয়েছেন।

এনডিটিভির খবরে বল হয়, দক্ষিণ কাশ্মীরের সোপোরে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন সিআরপিএফ-এর ৩ জওয়ান। বারামুল্লা জেলায় কাশ্মীর রাজ্য পুলিশ ও সিআরপিএফ এসময় যৌথ টহলদারিতে ছিল। হামলাকারী সন্ত্রাসীদের খুঁজতে জেলাটি জুড়ে তল্লাশি অভিযান চালু করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

খবরে বলা হয়, গত দুই সপ্তাহের মধ্যে দুইবার জঙ্গি হামলার ঘটনা ঘটে। চলতি মাসের প্রথমে কয়েকজন জঙ্গি উপত্যকায় হামলা চালানোর পরিকল্পনা করছে এমন খবর পেয়ে বিশেষ অভিযান চালায় ভারতীয় সেনাবাহিনী। তারপরেই হার্ডমান্ডগুড়িতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলি বিনিময়ের সময় গুলিবিদ্ধ হয় ২ জঙ্গি।

তবে দেশটির গোয়েন্দা সূত্রে জানা যায়, ওই এলাকায় আরও কয়েকজন জঙ্গি গা ঢাকা দিয়ে ছিল। এই খবরে এলাকা জুড়ে চিরুণী তল্লাশি চালিয়েছিলেন জওয়ানরা।

ভারতের অন্যান্য রাজ্যের মতো জম্মু ও কাশ্মীরেও করোনা ভাইরাস থাবা বসিয়েছে। লকডাউনের জেরে সেখানেও গৃহবন্দি অবস্থায় কাটাচ্ছেন স্থানীয় মানুষজন।

অপরদিকে, জঙ্গি হামলার মধ্যেই অব্যাহত আছে পাক সেনাদের যুদ্ধবিরতি লঙ্ঘন। চলতি মাসে প্রায় ৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করে তারা। এতে নিহত হয়েছেন ৩ ভারতীয় নাগরিক। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved