1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

র‌্যাবের অভিযান লাইভ করায় ৫০ হাজার টাকা জরিমানা ছাত্রের

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৪ Time View
প্রতীকী ছবি।

ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে র‌্যাব-৮ এর অভিযান লাইভ প্রচার করায় এক ছাত্রকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। পাশাপাশি ছাত্রকে সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড করতে প্রবেশন কর্মকর্তার জিম্মায় জামিন দেওয়া হয়েছে। রোববার (২৪ সেপ্টেম্বর) বরিশালের সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. গোলাম ফারুক এ আদেশ দিয়েছেন বলে বেঞ্চ সহকারী নুরুল ইসলাম কাকন জানিয়েছেন। দণ্ডিত মারুফ মুন্সী (২০) ঝালকাঠির রাজাপুর উপজেলার পুটিয়াখালী গ্রামের বাসিন্দা কবির মুন্সীর ছেলে। তিনি বরিশাল নগরীর বেসরকারি ইনফ্রা পলিটেকনিকের ছাত্র ও নগরীর নথুল্লাবাদ জিয়া সড়কের মো. খলিলুর রহমানের ভাড়াটিয়া।

বেঞ্চ সহকারী কাকন মামলার বরাত দিয়ে বলেন, ২০২০ সালের ২১ জানুয়ারি র‌্যাব-৮ এর একটি দল জিয়া সড়ক মসজিদ গলিতে অভিযান পরিচালনা করে। মারুফ তার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে তা লাইভ প্রচার করে। ঊর্ধ্বতন কর্মকর্তার মাধ্যমে এ তথ্য জানতে পেরে র‌্যাব মারুফকে আটক করে। এ ঘটনায় ২২ জানুয়ারি কোতোয়ালি মডেল থানায় মামলা করেন র‌্যাবের ডিএডি জিএম আনসার আলী। একই বছরের ৩০ জুন একমাত্র মারুফকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন কোতোয়ালি মডেল থানার এসআই সাইদুর রহমান।

বেঞ্চ সহকারী কাকন আরো জানান, আসামি মারুফ তার দোষ স্বীকার করেছে। তাই বিচারক তাকে জরিমানা প্রদান করেন পাশাপাশি সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড করতে প্রবেশন কর্মকর্তার জিম্মায় তাকে জামিন দেওয়া হয়। আদালতের নির্দেশ বুঝে পেয়ে প্রবেশন মঞ্জুর করেছেন বলে জানান সমাজসেবা অধিদফতরের প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved