1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

রোহিঙ্গা শিবিরে পৃথক পাহাড় ধসে ৬ জনের মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ১৮৫ Time View

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবিরে পৃথক পাহাড় ধসে ৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে মঙ্গলবার সকাল ১০টায় উখিয়ার বালুখালী ক্যাম্প-১০ এ পাহাড় ধসে দুই পরিবারের দুই নারী ও তিন শিশু সহ পাঁচজনের মৃত্যু হয়।

নিহতরা হলো, রোহিঙ্গা ক্যাম্প ১০ জি/ ৩৭ ব্লকের বাসিন্দা শাহ আলমের স্ত্রী নুর বাহার (৩০) এবং তাঁর ছেলে শফিউল আলম (১২), একই ক্যাম্পের জি/ ৩৮ ব্লকের মোহাম্মদ ইউসুফের স্ত্রী দিল বাহার (২৪) ; তাঁর পুত্র আব্দুর রহমান (০৩) এবং কন্যা আয়েশা সিদ্দিক (০২)। এ ছাড়া বালুখালী ক্যাম্প-৮ ওয়েস্টে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয় সূত্রে জানা গেছে, ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলে তলিয়ে গেছে ক্যাম্প ৮ ইস্ট, ৮ ওয়েস্ট, ক্যাম্প-৫, এ ছাড়া ক্যাম্প ১৩,১৯ ও ২১।

অতিরিক্ত ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. শামসৌদ্দজা নয়ন জানান, ‘ক্যাম্পে সকালে পাহাড় ধসের ঘটনায় নিহতদের উদ্ধার করা হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ছাড়া পাহাড়ে ঝুঁকিতে থাকা রোহিঙ্গাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।’

রোহিঙ্গা শিবিরের সঙ্গে প্লাবিত হয়েছে পার্শ্ববর্তী এলাকাও। স্থানীয় ইউপি সদস্য হেলাল উদ্দিন জানান, ‘ভারী বর্ষণে ৫০ একর আবাদি জমি তলিয়ে গেছে, স্থানীয়দের বসতবাড়িতেও প্রবেশ করেছে বন্যার পানি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved