করোনাভাইরাস মোকাবিলায় শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা উন্নত হওয়া প্রয়োজন, এমনই মন্তব্য বিশেষজ্ঞদের। তাই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খেতে পারেন টমেটো মরিচের স্যুপ।
কেন খাবেন? টমেটোতে রয়েছে একাধিক অ্যান্টি-অক্সিডেন্ট এবং ভিটামিন। এছাড়াও এই স্যুপে থাকা রসুন, মরিচ এবং আদায় থাকা পুষ্টিগুণ আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে। জেনে নিন রেসিপি-
উপকরণ: টমেটো ৩ টি, পেঁয়াজ কুচি ১ টি, কাঁচা মরিচ কুচি ২ টেবিল চামচ, রসুন কুচি ১ টেবিল চামচ, আদা কুচি ১ চা চামচ, দারুচিনি ১ টুকরা, তেল ১ চামচ, পুদিনা পাতা ১ টেবিল চামচ।
প্রণালী: টমেটো, আদা, দারুচিনি এবং মরিচ একসঙ্গে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নিন। নামিয়ে ঠাণ্ডা করে ব্লেন্ড করে ছেঁকে রাখুন। এবার একটি প্যানে তেল গরম করে পেঁয়াজ, রসুন বাদামি করে ভেজে নিন। এতে ব্লেন্ড করে রাখা টমেটোর পেস্ট মেশান। স্বাদ মতো লবণ এবং কিছুটা পানি দিয়ে কিছুক্ষণ রান্না করুন। নামিয়ে উপরে পুদিনা পাতা দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন স্বাস্থ্যকর টমেটো মরিচের স্যুপ। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।