উপকরণ:
চিকেন স্টক- ৫ কাপ
মুরগি কুচি- ১ কাপ
আদা পেস্ট- ১ চামচ
গালঙ্গাল বা চাইনিজ আদা কুচি- ১ চা চামচ
কাঁচামরিচ ফালি ৩-৪টি
গোলমরিচ- গুঁড়া আধা চা চামচ
কর্নফ্লাওয়ার- ২ টেবিল চামচ
চিনি- ১ চা চামচ
বাটার- ১ চা চামচ
লবণ- স্বাদমতো।
প্রণালি:
হাঁড়িতে বাটার গরম করে মুরগি কুচি, আদা কুচি হালকা ভেজে চিকেন স্টক, আদা পেস্ট, চিনি, লবণ ভালো করে মিশিয়ে জ্বাল দিন। মাংস সিদ্ধ হয়ে এলে গোলমরিচ গুঁড়া, কাঁচামরিচ ও এক কাপ পানিতে কর্নফ্লাওয়ার গুলে স্যুপে দিয়ে ক্রমাগত নাড়তে থাকুন। স্যুপ ঘন হয়ে এলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।
খবর বাংলা ট্রিবিউন।