1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

রূপচর্চা ও গৃহস্থালি কাজে বেকিং সোডা ব্যবহারের ক্ষতিকর দিক

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ জুলাই, ২০২০
  • ৮৩ Time View

রূপচর্চা থেকে শুরু করে গৃহস্থালি বিভিন্ন কাজে আমরা বেকিং সোডা ব্যবহার করে থাকি। কারণ গৃহস্থালি পরিচ্ছন্নতা থেকে শুরু করে রূপচর্চায় বেকিং সোডা বেশ কার্যকর। তবে কিছু কিছু ক্ষেত্রে এটি ব্যবহার আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে।

আপনার ত্বক অথবা তৈজসের জন্য সবসময় বেকিং সোডা সুফল বয়ে আনে না। তাই চলুন জেনে নেয়া যাক আপনার জন্য বেকিং সোডা কখন ক্ষতির কারণ হতে পারে-

> ত্বকের যত্নে বেকিং সোডা বহুল ব্যবহৃত হলেও সংবেদনশীল ত্বকে একেবারেই ব্যবহার করবেন না এটি।

> কাঠের আসবাবের উপর সরাসরি বেকিং সোডা লাগাবেন না। প্রয়োজনে লিকুইড সাবানের সঙ্গে সামান্য পরিমাণে মিশিয়ে তারপর পরিষ্কার করুন কাঠের আসবাব।

> কাচের তৈজস, আয়না অথবা জানালার গ্লাস পরিষ্কার করার জন্য বেকিং সোডা ব্যবহার করবেন না। এটি এগুলোতে স্ক্র্যাচ দাগ ফেলে দিতে পারে।

> অ্যালুমিনিয়ামের পাত্র পরিষ্কার করতে বেকিং সোডা ব্যবহার না করলেই ভালো করবেন। কারণ নিয়মিত বেকিং সোডার স্পর্শে এটি বাদামি রঙ ধারণ করতে পারে।

> সিরামিকের চুলার উপরের অংশে বেকিং সোডা ব্যবহার করবেন না। এতে উপরের অংশের লেয়ার নষ্ট হয়ে যেতে পারে।

> মার্বেলের তৈরি কোনো কিছুতে বেকিং সোডা ব্যবহার করে পরিষ্কার করবেন না। এতে উপরের অংশের লেয়ার নষ্ট হয়ে যেতে পারে। সূত্র: রিডার্স ডাইজেস্ট , ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved