1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রায়গঞ্জে ট্রাকের চাপায় এক নারীসহ নিহত ২, আহত ৩ - Globalprime24.com
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

রায়গঞ্জে ট্রাকের চাপায় এক নারীসহ নিহত ২, আহত ৩

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৯
  • ৭৬ Time View
প্রতীকী ছবি।

সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জে ট্রাকের চাপায় এক নারীসহ ২ জন নিহত এবং ৩ জন আহত হয়েছেন। আজ শুক্রবার(২৫ অক্টোবর) সকালবেলা উপজেলার ভুইয়াগাঁতী কামারপাড়া ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন রায়গঞ্জের সরাই হাজীপুর গ্রামের আ. হামিদের মেয়ে শিউলী খাতুন (৩০) এবং একই উপজেলার লক্ষ্মীবিষ্ণুপ্রসাদ খলিফাপাড়া গ্রামের জেল হোসেন (৬৫)। এ ঘটনায় আহতরা হলেন একই উপজেলার লক্ষ্মীবিষ্ণুপ্রসাদ খলিপাপাড়া গ্রামের জুবায়ের (১৫), সাহেদ আলী (৬৩) এবং আব্দুস ছালাম (৩০)।

রায়গঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আহসান হাবিব সাংবাদিকদের জানান, সকালবেলা যাত্রীবাহী একটি ভ্যান কামারপাড়া ব্রিজ সংলগ্ন এলাকা থেকে থানা রোডের দিকে যাচ্ছিল। এ সময় ভুইয়াগাঁতী কামারপাড়া ব্রিজের কাছে বগুড়াগামী একটি ট্রাক ভ্যানটিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শিউলি খাতুন নামে এক নারী নিহত হন। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত চার ভ্যানযাত্রীকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে জেল হোসেন নামে এক বৃদ্ধের মৃত্যু হয়।

এ ব্যাপারে হাটিকুমরুল হাইওয়ে থানায় একটি মামলাও দায়ের করা হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved