1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

রাহুল-প্রিয়াঙ্কাকে উত্তর প্রদেশে ঢুকতে পুলিশের বাঁধা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৯
  • ৯৩ Time View
উত্তর প্রদেশ পুলিশের সঙ্গে কথা বলছেন রাহুল ও পিয়াঙ্কা গান্ধী। ছবি- সংগৃহীত।

ভারতের উত্তর প্রদেশে ঢুকতে পুলিশি বাঁধার মুখে পড়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভে ভারতের উত্তর প্রদেশের মিরাটে নিহত ছয় জনের পরিবারের সঙ্গে দেখা করতে সেখানে যাওয়ার পথে তারা এই বাঁধার মুখে পড়েন। খবর এনডিটিভি’র

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সকালে রাজধানী দিল্লি থেকে ৬০ কিলোমিটার দূরে উত্তর প্রদেশের মিরাটের উদ্দেশ্যে যাত্রা করেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। উত্তর প্রদেশে ঢুকার মুখে পুলিশ তাদেরকে বাঁধা দিয়ে জানায়, সমাবেশে নিষেধাজ্ঞা থাকার কারণে তারা মিরাটে যেতে পারবেন না। ফলে তারা দিল্লিতে ফিরে যান।

রাহুল বলেন, ‘আমরা পুলিশকে জিজ্ঞাসা করেছিলাম ঢুকতে না দেওয়ার ব্যাপারে তাদের কাছে কোন আদেশ আছে কিনা, তবে তারা এ বিষয়ে কিছুই আমাদের দেখাতে পারেনি। তারা কেবল বলেছিলেন আপনারা দয়া করে ফিরে যান।’

কংগ্রেস জানিয়েছে, পুলিশের বাঁধার পর কেবল তিন সদস্যের একটি দলকে যেতে দিতে অনুমতি চাওয়া হলেও পুলিশ তাতে অস্বীকৃতি জানায়।

মিরাট পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, কংগ্রেস নেতাদের বলা হয়েছিল তাদের সফরের কারণে সেখানে কোন ধরণের শান্তির লঙ্ঘন হলে এর দায়ভার তাদের নিতে হবে। এ কথা শুনে তারা নিজেরাই ফিরে যান। ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved