1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় অস্ট্রেলিয়ায় সাইবার হামলা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ জুন, ২০২০
  • ৬৮ Time View

রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় অস্ট্রেলিয়ার সরকার এবং বিভিন্ন প্রতিষ্ঠানে সাইবার হামলার কথা জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন। শুক্রবার স্কট মরিসন এমনটি জানান।

মরিসন বলেন, সাইবার হামলা ব্যাপকভাবে চালানো হয়েছে। সরকারের সর্বস্তরের পাশাপাশি প্রয়োজনীয় সেবা সরবরাহকারী এবং ব্যবসা প্রতিষ্ঠানেও তবে এই সাইবার হামলায় গুরুত্বপূর্ণ কোনো তথ্য চুরি হয়নি বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী স্কট মরিসন। এছাড়া রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সাইবার হামলার কথা উল্লেখ করলেও কোন দেশ এই হামলার সঙ্গে সংশ্লিষ্ট থাকতে পারে সেই বিষয়েও কোনো কিছু জানাননি মরিসন।

এই বিষয়ে সাংবাদিকদের মরিসন বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এমন হামলা চালাতে পারা দেশের সংখ্যা খুব বেশি না। তবে বিশেষজ্ঞরা এমন হামলার জন্য চীনকে দায়ী করছেন। তারা বলছেন, চীন অন্যতম রাষ্ট্র যারা এমন সাইবার হামলা চালায়। এছাড়া রাশিয়া, ইরান এবং উত্তর কোরিয়ারও এমন হামলা চালানোর সামর্থ রয়েছে। তবে অস্ট্রেলিয়ার সঙ্গে চীন ছাড়া বর্তমানে অন্য কোনো দেশের কোনো দ্বন্দ্ব নেই। করোনার উৎস নিয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে চীনের দ্বন্দ্ব রয়েছে। খবর ইত্তেফাক। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved