1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

রাশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী ঘুষের অভিযোগে গ্রেফতার

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ১৭৪ Time View

রাশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী তিমুর ইভানভকে আটক করা হয়েছে ঘুষ নেওয়ার অভিযোগে। দেশটির শীর্ষ তদন্তকারী সংস্থা জানিয়েছে এ তথ্য। তদন্ত কমিটি মঙ্গলবার (২৩ এপ্রিল) বলেছে, তিমুর ইভানভকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে।



প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ সালে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নিযুক্ত হওয়া ৪৭ বছর বয়সি তিমুর ইভানভ দেশটির সামরিক অবকাঠামো প্রকল্পের দায়িত্বে ছিলেন। অ্যাক্টিভিস্টরা দীর্ঘদিন ধরে রাশিয়ায় কথিত ব্যাপক মাত্রার দুর্নীতির সমালোচনা করে আসছেন।



২০২২ সালে ‘রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের অঞ্চলগুলোতে নির্মাণ কাজের সময় দুর্নীতির পরিকল্পনায়’ অংশগ্রহণের জন্য রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী তিমুর ইভানভকে অভিযুক্ত করেছিল দুর্নীতিবিরোধী ফাউন্ডেশন (এসিএফ)। এই সংস্থাটি রাশিয়ার প্রয়াত বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনি প্রতিষ্ঠা করেছিলেন।



এসিএফ বলছে, বিশেষ করে ইউক্রেনীয় বন্দরনগরী মারিউপোলের নির্মাণ প্রকল্প থেকে লাভবান হয়েছেন তিমুর ইভানভ। এই শহরের বেশিরভাগই ইউক্রেনে আগ্রাসনের সময় কয়েকমাস চলা রাশিয়ান বোমা হামলায় ধ্বংস হয়ে গেছে।



রাশিয়ার ফৌজদারি দণ্ডবিধির ২৯০ অনুচ্ছেদের ৬ অংশের ধারা অনুযায়ী ইভানভকে আটক করা হয়েছে। যখন অভিযুক্তের ঘুষের পরিমাণ ১০ লাখ রুবল ছাড়িয়ে যায় তখনই এই দণ্ডবিধি প্রযোজ্য হয়। এ ধরনের অপরাধের ক্ষেত্রে বড় অংকের জরিমানা এবং ১৫ বছর পর্যন্ত কারাদণ্ডের শাস্তি হয়ে থাকে।



রাশিয়ার এই উপ-প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ও গ্রেফতারে তার প্রতিক্রিয়া কী তা জানানো হয়নি। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেছেন, উপ-প্রতিরক্ষামন্ত্রী তিমুর ইভানভকে আটকের বিষয়ে প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে আগেই অবহিত করা হয়েছিল।



ইভানভের ওপর যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা রয়েছে এবং ইউরোপীয় ইউনিয়ন তার বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি তার সম্পদও জব্দ করেছে। তাকে ‘রাশিয়ান সামরিক নেতৃত্বের সামগ্রিক স্তরক্রমের দশম’ হিসেবে বর্ণনা করা হয়ে থাকে। সূত্র: দ্য গার্ডিয়ান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved