1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

রান্নায় বেশি মরিচ দিয়ে ফেলেছেন? কীভাবে ঝাল কমাবেন

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯৭ Time View
রান্নায় বেশি মরিচ দিয়ে ফেলেছেন? কীভাবে ঝাল কমাবেন

অনেকে রান্নায় ঝাল খেতে পছন্দ করেন, তবে অতিরিক্ত ঝাল হয়ে গেলে সেই খাওয়া আর খাওয়াই যায় না। খেলেও খুব কষ্ট করে খেতে হয়। ধরুন ভালো করে কষিয়ে মাংসটা রান্না করলেন, কিন্তু ঝালের জ্বালায় আর খেতেই পারলেন না। সাধ করে খাওয়ার শখটাই মাটি হয়ে গেল। এছাড়া শরীরের জন্যও খুব বেশি ঝাল খাওয়া ভালোও নয়। এতে অন্ত্রে ঘা হওয়ার সম্ভাবনা থাকে। শুধু তাই নয় পরবর্তীকালে আলসারের মতো সমস্যাও হতে পারে।

বাড়িতে শিশুরা থাকলে তারা একেবারেই ঝাল খেতে পারে না। তাই কোনও রান্নায় ঝাল বেশি হয়ে গেলে সমস্যা বাড়ে। তবে কিছু সহজ উপায় মেনে চললেই সেই সমস্যার সমাধান করা যেতে পারে।

তারকারিতে ঝাল বেশি হয়ে গেলে রান্নার সময় গোটা কয়েকটি আলুর টুকরো ফেলে দিন। আলু সহজেই ঝাল স্বাদ শোষণ করে নেয়।



রান্নায় লেবুর রস দিলেই ঝাল অনেকটা কমে যায়। কাঁচা মরিচের তুলনায় গুঁড়ো মরিচ শরীরের বেশি ক্ষতি করে। এই ঝাল কমানোর ক্ষেত্রে এক চামচ লেবুর রস দিয়ে দিলেই মুশকিল আসান হবে।

অনেক রান্নায় দুধ ব্যবহার করা হয়। যে খাবারে দুধ মেশালেও তেমন কোনও সমস্যা হবে না, সেই সব খাবারে ঝাল কমানোর জন্য দুধ ব্যবহার করা যেতেই পারে। সাধারণত নিরামিষ তরকারি বা মালাই জাতীয় কোনও রান্নায় এই পন্থা ব্যবহার করা হয়। এ ক্ষেত্রে টকদইও ব্যবহার করা যেতে পারে। টকদই ভালো করে ফেটিয়ে নিয়ে তাতে সামান্য নুন-মিষ্টি দিয়ে তরকারিতে মিশিয়ে নিন। তরকারির স্বাদও বাড়বে আর ঝাল বেশি হলে সেই সমস্যারও সমাধান হবে।

তরকারিতে ঝাল বেশি হলে কাজুবাদাম বাটা দিয়েও রান্নার স্বাদ ফেরানো যায়। বাড়িতে পিনাট বাটার থাকলেও এ ক্ষেত্রে ব্যবহার করতে পারেন।

সূত্র: আনন্দবাজার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved