1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন

রাজ্যপালের সঙ্গে দেখা করে বিচার চাইলেন কঙ্গনা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৯৭ Time View

এবার মহারাষ্ট্রের রাজ্যপালের ভগত সিং কোশিয়ারির সঙ্গে সঙ্গে দেখা করলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। রবিবার বিকেল সাড়ে ৪টে নাগাদ তার সঙ্গে দেখা করেন তিনি। অভিনেত্রীর সঙ্গে ছিলেন তার বোন তথা ম্যানেজার রঙ্গোলি চান্দেল।

রাজভবন থেকে বের হয়ে কঙ্গনা জানালেন, আমার সঙ্গে যে অন্যায় হয়েছে তা জানিয়েছি। আশা করি ন্যায়বিচার পাব। আমি কোনও রাজনীতিবিদ নই, সাধারণ নাগরিক হিসাবেই দেখা করেছি। আমি ন্যায়বিচার পেলে, দেশের অন্যান্য নারীদেরও সিস্টেমের প্রতি আস্থা ফিরবে। উনি অভিভাবাক। আমার সৌভাগ্য, উনি নিজের মেয়ের মতো আমার কথা শুনেছেন।

এদিকে রবিবারও শিবসেনা নেতা সঞ্জয় রাউত কঙ্গনাকে আক্রমণ করা বন্ধ করেননি। সামনাতে নিজের কলম ‘রোখটোখ’-এ কঙ্গনা প্রসঙ্গে বিজেপিকে এক হাত নেন সঞ্জয় রাউত। তিনি লেখেন, এটা দুঃখজনক, যে কঙ্গনা মুম্বইয়ের সঙ্গে পাক অধিকৃত কাশ্মীরের তুলনা করেন, তাঁকেই মহারাষ্ট্রের প্রধান বিরোধী দল সমর্থন দিচ্ছে।

সঞ্জয় রাউতের কথার পাল্টা জবাবে, কঙ্গনা টুইটে লেখেন, ‘ওয়াও! এটা দুর্ভাগ্যজনক যে, বিজেপি এমন একজনকে সুরক্ষা দিচ্ছে যে মাদক ও মাফিয়া পর্দা ফাঁস করেছে। তার পরিবর্তে বিজেপির উচিত ছিল, শিবসেনার গুন্ডারা যাতে আমার মুখ ভেঙে দেয়, ধর্ষণ করে বা প্রকাশ্যে গণপিটুনি দেয়, সেটা করতে দেওয়া। তাই না সঞ্জয়জী? একজন মহিলা যে মাফিয়াদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, তাঁকে সুরক্ষা দেওয়ার সাহস হয় কী করে ওদের?’ খবর ইত্তেফাক। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved