রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে বিএনপির নেতাকর্মীরা আগুন দিয়েছে বলে অভিযোগ পুলিশের।
শনিবার (২৮ অক্টোবর) সাড়ে ৩টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া সেন্টারের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আগুনের ঘটনায় দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে।