রাজশাহী মহানগরে বিদেশী দু’টি পিস্তলসহ মোহাম্মদ আলী (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। গতকাল বুধবার(০৯ অক্টোবর) রাতে গোরহাঙ্গা কামারুজ্জামন চত্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোহাম্মদ আলীর কাছে থেকে ১৪ রাউন্ড গুলি এবং চারটি ম্যাগজিন উদ্ধার করা হয়। সে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার আলীনগর গ্রামের মো. মুকুলের ছেলে।
র্যাব-৫ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানায়, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বর এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ আলীকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। তিনি অস্ত্র নিয়ে মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন। এ ঘটনায় মোহাম্মদ আলীর বিরুদ্ধে অস্ত্র আইনে বোয়ালিয়া থানায় মামলা করা হয়েছে।