রাজধানী ঢাকার মতিঝিল মধুমিতা হলের পেছনে গাড়ির গ্যারেজে ভয়াবহ আগুন লেগেছে। এ ঘটনায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৬টি ইউনিট কাজ করছে।
গণমাধ্যমে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন এর সত্যতা নিশ্চিত করে জানান, রোববার বেলা ১১টা ৫ মিনিটে এ আগুনের সূত্রপাত হয়। দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণ শেষে বিস্তারিত জানানো যাবে।
এদিকে গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর কমলাপুরে বিআরটিসি ডিপোর ভেতরে একটি বাসে আগুনের ঘটনা ঘটে।
আরও পড়ুন- মগবাজারে বিস্ফোরণের: অবহেলাজনিত মৃত্যুর কারণ দেখিয়ে পুলিশের মামলা