1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন

রাজধানীতে ট্রাকের ধাক্কায় পথচারী নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২০
  • ৮৬ Time View
প্রতীকী ছবি।

রাজধানীর ফকিরাপুলে ট্রাকের ধাক্কায় আব্দুল জলিল (৪৫) নামে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরের দিকে রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ভোরের দিকে ট্রাকের ধাক্কায় আব্দুল জলিল আহত হলে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সকাল ৭টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত আব্দুল জলিলের স্ত্রী জানান, ফকিরাপুলে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ি ইনচার্জ মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য আব্দুল জলিলের মরদেহ মর্গে রাখা হয়েছে। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved