1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন

রাঙ্গামাটি সদরে বেইলি ব্রিজ ভেঙ্গে নিহত ৩, বন্ধ যান চলাচল

রাঙ্গামাটি প্রতিনিধি:
  • Update Time : মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১
  • ২২২ Time View
রাঙ্গামাটি সদরে বেইলি ব্রিজ ভেঙ্গে নিহত ৩, বন্ধ যান চলাচল। [ছবি: সংগৃহীত]

রাঙ্গামাটি সদরের কুতুকছড়িতে রাঙ্গামাটি-মহালছড়ি-খাগড়াছড়ি সড়কে ইটের কংকর বোঝাই ট্রাক পারাপারের সময় বেইলি ব্রিজ ভেঙ্গে নদীতে পড়ে গিয়ে ঘটনাস্থলেই ট্রাকের চালকসহ ৩ জন নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি।

রাঙামাটিতে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক পানিতে, নিহত ৩। ছবি: সংগৃহীত।

রাঙ্গামাটি সদরে বেইলি ব্রিজ ভেঙ্গে নিহত ৩, বন্ধ যান চলাচল

আজ মঙ্গলবার (১২ জানুয়ারি) সকাল ৭টার দিকে কুতুকছড়ি বাজার সংলগ্ন রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কে দুর্ঘটনাটি ঘটে। বর্তমানে রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কে বন্ধ রয়েছে যান চলাচল ।

ঘটনার পর পরই নানিয়ারচর সেনা জোন, বিজিবি, ফায়ার সার্ভিস, যৌথ বাহিনী উদ্ধার অভিযান পরিচালনা করে সংশ্লিষ্টরা চালকসহ ৩ জনের মুত্যু নিশ্চিত করেছেন। তবে এখনও তাদের পরিচয় জানা যায়নি।

সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যান রাঙ্গামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ, সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী শাহে আরিফিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তাপশ রঞ্জন ঘোষ। এসময় তারা উদ্ধার কাজ পরিদর্শন করেন এবং ঘটনার খবরা খবর নেন এবং বেইলি ব্রিজটি যাতে দ্রুত মেরামত করে যান চলাচলা স্বাভাবিক করা যায় তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেন।

এ বিষয়ে রাঙ্গামাটি কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, ইটের কংক্রিট বোঝাই ট্রাকটি নানিয়ারচর যাওয়ার সময় এ দুঘর্টনাটি ঘটে। তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved