1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

‘রহস্যময়’ বুবলিকে নিয়ে ধোঁয়াশা যেন কাটছেই না

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৮৭ Time View

‘২০০ দিনেও খোঁজ মেলেনি বুবলির’ বৃহস্পতিবার এই শিরোনামে খবর প্রকাশের পর নতুন করে আলোচনায় আসেন ঢাকাই সিনেমার নায়িকা শবনম বুবলি। তিনি ঠিক কোথায় আছেন, তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। তবে দু’একজন বুবলীর খোঁজ জানেন দাবি করে গণমাধ্যমের সামনে এলেও আসলে তারা যা বলছেন সেটি নিয়েও রয়েছে যথেষ্ট সন্দেহ।

তারা বলেছেন, বুবলি ঢাকাতেই আছে, কিন্তু নায়িকার একটি সূত্র বলছে ভিন্ন কথা। সেখান থেকে জানা যায় বুবলি এখন সন্তানসম্ভাবা। সন্তান জন্মদানের উদ্দেশ্যেই বিদেশে পাড়ি জমিয়েছেন। এজন্যই সিনেমা থেকে আপাতত ছুটি নিয়েছেন তিনি।

তবে এই পরিপেক্ষিতে অনেক কানাঘুষাই চলে আসছে। কয়েকদিন আগে শাকিব খানের নিদের্শেই যুক্তরাষ্ট্র গিয়েছেন বলে খবর চাউর হয়েছিলো। আর নায়িকার যাবতীয় দেখাশোনার দায়িত্বে রয়েছেন একজন ছোট পর্দার বাংলাদেশি নির্মাতা। যিনি শাকিব খানকে নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণ করবেন। যার ছবির নাম ইতোমধ্যে গণমাধ্যমে ঘোষিত।

এদিকে, বুবলী যুক্তরাষ্ট্রে কিন্তু তার দেশের ফোন নম্বর খোলা কেন? এই প্রশ্নের জবাবে সূত্রটি জানায়, শাকিব খান যখন দেশের বাইরে থাকেন তখনো তার দেশের ফোন নম্বর বন্ধ পাওয়া যায় না। অর্থাৎ রোমিং চালু থাকে। কৌশলগত কারণেই বুবলীর ফোন নম্বর খোলা রাখা হয়েছে। অপু বিশ্বাস যেমন আড়ালে চলে গিয়েছিলেন, বুবলী তেমনই এখন আড়ালে। গণমাধ্যমকর্মীদের যেমন এড়িয়ে চলেছেন অপু বিশ্বাস, বুবলীও তেমনই এড়িয়ে চলছেন।

বুবলি শেষ বার জনসমক্ষে আসেন গত ১২ ফেব্রুয়ারি। রাজধানীর এক রেস্তোরাঁয় ক্যাসিনো ছবির গানের শুটিংয়ে শেষবার অংশ নিয়েছিলেন শবনম বুবলী। এর পর থেকে তিনি কোথায় আছেন কেউ সঠিকভাবে জানেন না। প্রায় ২০০ দিনেও ধরা দিলেন না এই অভিনেত্রী। এমনকি ফের তাকে কবে দেখা যাবে তাও জানা যায়নি।

এদিকে একটি সূত্র বলছে, শাকিবের নতুন কোনো সিনেমাতেই দেখা যাবে না বুবলিকে! তবে এই জুটি ভেঙে যাওয়ার কারণ স্পষ্ট নয়। সুতরাং খবরের আড়ালে আরো অনেক খবর অপেক্ষা করছে তা বলার অপেক্ষা রাখে না। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved