1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

রণবীর-আলিয়ার বিয়ে নিয়ে প্রকাশ্যে এলো বড় খবর!

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ অক্টোবর, ২০২০
  • ৮২ Time View
আলিয়া

রণবীর কাপুর এবং আলিয়া ভাটের বিয়ের তোড়জোড় শুরু করে দিয়েছে কাপুর পরিবার! সম্প্রতি এমনই গুঞ্জন শোনা যায় বিভিন্ন মহলে। এমনকী, নীতু কাপুরের নাচের ভিডিও প্রকাশ্যে আসতেই সেই গুঞ্জনে যেন আরো বেড়ে যায়। তবে তাদেরবিয়ের গুঞ্জন নিয়ে এবার প্রকাশ্যে এল প্রকৃত খবর।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে কাপুর পরিবারের এক ঘনিষ্ঠ সূত্র বলছে, চলতি বছরে বিয়ের কোনো পরিকল্পনা নেই রণবীর-আলিয়ার। আগামী বছরেও কাপুর পরিবারে কোনো বিয়ের পরিকল্পনা নেই। চলতি বছর এপ্রিল মাসে চলে যান ঋষি কাপুর। ফলে এই মুহূর্তে রণবীর কাপুর কিংবা আলিয়া ভাট, কারোই বিয়ের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে সূত্রটি। তবে রণবীর এবং আলিয়া যদি নিজেরা বিয়ের সিদ্ধান্ত নেন, সেক্ষেত্রে নীতু কাপুরের কোনেরা আপত্তি নেই বলেও জানা গিয়েছে।

নীতু কাপুর নাচের অনুশীলন করতে বেশ পছন্দ করেন। সেই পছন্দ থেকেই সম্প্রতি তার নাচের ভিডিও প্রকাশ্যে আসে। ওই ভিডিওর সঙ্গে রণবীর কাপুর, আলিয়া ভাটের বিয়ের কোনো সম্পর্ক নেই বলে স্পষ্ট জানানো হয়েছে কাপুর পরিবারের ওই ঘনিষ্ঠ সূত্র।

বর্তমানে নিজেদের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত রণবীর কাপুর এবং আলিয়া ভাট। পরিচালক অয়ন মুখার্জির সিনেমা ‘ব্রক্ষ্মাস্ত্র’ এর শুটিং শেষ পর্যায়ের কাজ করছেন তারা। এর পাশাপাশি পরিচালক সঞ্জয়লীলা বনশালির ‘গাঙ্গুবাই কাঠিওয়াড়ি’র শুটিংও করছেন আলিয়া।

অন্যদিকে রণবীর মাত্র শেষ করেছেন ‘শামসেরা’ এর শুটিং। সবকিছু মিলিয়ে লকডাউন ওঠার পর বর্তমানে শুটিং নিয়ে বেজায় ব্যস্ত রণবীর কাপুর এবং আলিয়া ভাট। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved