1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

রজনীকান্তের রেকর্ড ভেঙে চুরমার করছেন বিজয়!

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ জানুয়ারী, ২০২০
  • ১২৯ Time View
জনপ্রিয় তামিল অভিনেতা বিজয় থালাপতি ও রজনীকান্ত

বলিউড তারকাদের নিয়েই বেশি মেতে থাকেন সিনেপ্রেমীরা। সালমান, শাহরুখ, অক্ষয়ে ডুবে থাকেন বছরজুড়ে।

তবে তিন খানকেও মাঝেমধ্যে হার মানান ভারতের দক্ষিণী চলচ্চিত্রের তারকা বিজয়।

তার পুরো নাম- জোসেফ বিজয় চন্দ্রশেখর। তবে ভক্তরা তাকে থালাপতি নামেই বেশি চেনেন। রজনীকান্তের পরে অনেকে বিজয় থালাপতিকেই বড় তারকা বলে মানেন।

কারণ বড়পর্দায় তার ছবি মানেই ব্লকবাস্টার হিট। যে কারণে বিজয়কে সিনেমায় নিতে মোটা অঙ্কের অর্থ ব্যয় করতে চিন্তা করেন না দক্ষিণের পরিচালকরা।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, খ্যাতিমান পরিচালক বেত্রিমারান পরিচালনায় একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন বিজয়। আর সেই ছবির জন্য ১০০ কোটি রুপি পারিশ্রমিক চেয়েছেন তিনি। বিজয়ের এই প্রস্তাবে ইতিবাচক সাড়াও দিয়েছেন ছবিটির প্রযোজনা সংস্থা সান পিকচার্স। ছবির নাম এখনো ঠিক হয়নি।

এক বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, ইতিমধ্যে বিজয়ের অ্যাকাউন্টে ৫০ কোটি রুপি জমাও করেছে সান পিকচার্স। বর্তমানে ‘মাস্টার’ নামে একটি তামিল ছবি নিয়ে ব্যস্ত রয়েছেন বিজয়। সে ছবিতে তাকে অধ্যাপকের ভূমিকায় দেখা যাবে।

ছবিটির কাজ সমাপ্ত হলেই বিগবাজেটের এই ছবির কাজে যোগ দেবেন তিনি।

জানা গেছে, বলি সুপারস্টার রজনীকান্ত ‘দরবার’ নামে একটি ছবিতে ৯০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এবার বিজয় ১০০ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে রজনীকান্তের রেকর্ডটি ভেঙ্গে ফেলবেন। খবর যুগান্তর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved