1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

যৌতুকের আগুনে পুড়লেন গৃহবধূ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২০
  • ৯৫ Time View
যৌতুক

যৌতুকের টাকা না পেয়ে এক গৃহবধূর শরীরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে। সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে সাভারের আমিন বাজার বেগুনবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে ওই গৃহবধূর দুলাভাই বাদি হয়ে মঙ্গলবার মামলা দায়ের করলে পুলিশ স্বামী কাউসারকে গ্রেফতারের পর রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে। ওই গৃহবধূ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

নির্যাতনের শিকার গৃহবধূর নাম রেখা আক্তার (২২)। অভিযুক্ত স্বামী কাউসার সাভারের আমিন বাজার বেগুনবাড়ি এলাকার বাদশা মিয়ার ছেলে।

এজাহার সূত্রে জানা যায়, গত পাঁচ বছর আগে রেখা ও কাউসারের বিয়ে হয়। তাদের ৮ মাস বয়সের একটি মেয়ে সন্তান আছে। বিয়ের পর থেকে স্বামী ও শ্বশুর পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলো। এ নিয়ে বিভিন্ন সময় নির্যাতন করা হলে রেখার পরিবার ৭০ হাজার টাকা দেয়। কিন্তু দাবি করা বাকি টাকা পেতে প্রায়ই রেখাকে মারধর করা হতো।

এরই ধারাবাহিকতায় গত সোমবার দুপুরে শ্বশুর ও স্বামী রেখার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এসময় চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে উদ্ধারের পর রেখাকে হাসপাতালে ভর্তি করে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ বলেন, অপর অভিযুক্তকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved