1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

যে রঙের কাপড় পরলে মশা বেশি কামড়ায়

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২
  • ১১২ Time View
যে রঙের কাপড় পরলে মশা বেশি কামড়ায়

মশা কমড়ায় না এমন মানুষ খুঁজে পাওয়াটা দুষ্কর। কমবেশি সবাইকেই কামড়িয়ে থাকে এই প্রাণীটি। তবে কাউকে একটু বেশিই কামড়ায় আবার কাউকে একটু কম! এর কারণ কী জানেন? আসলে মশা কাকে বেশি আক্রমণ করবে তার অনেকটাই নির্ভর করে আপনি কোন রঙের পোশাক পরেছেন তার ওপর! অবাক করা বিষয় হলেও এমন তথ্য উঠে এসেছে সাম্প্রতিক এক গবেষণায়।

বিজ্ঞান বিষয়ক পত্রিকা নেচার কমিউনিকেশনে প্রকাশিত এক গবেষণাপত্রে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এই তথ্য জানিয়েছেন।



এডিস মশা প্রথমে আকৃষ্ট হয় মানুষের দেহ থেকে নিঃসৃত হওয়া কার্বন ডাই-অক্সাইডে। এরপর যে উৎস থেকে ওই কার্বন ডাই-অক্সাইড নির্গত হচ্ছে ও তার রঙের ওপর ভিত্তি করে আক্রমণ করে মশা।

গবেষকরা জানান, লাল, কমলা, কালো ও সায়ান রঙের প্রতি বেশি আকৃষ্ট হয় মশা। পাশাপাশি সবুজ, বেগুনি, নীল ও সাদা রং দেখলে দূরে পালায় মশা। অর্থাৎ এসব রং একেবারেই পছন্দ করে না মশা।

এর আগে বিজ্ঞানীদের ধারণা ছিল, মূলত তিনটি বিষয়ের ওপর ভিত্তি করে আক্রমণ করে মশা। নিশ্বাস থেকে নির্গত কার্বন ডাই-অক্সাইড, ঘাম ও দেহের উষ্ণতা। তবে এই তালিকায় এবার চতুর্থ বিষয়টি যুক্ত হলো।

গবেষণায় আরও জানা যায়। গাঢ় লাল না হলেও ত্বকের লাল রঞ্জক পদার্থে আকৃষ্ট হয় মশা। তাই মশা যেসব রং পছন্দ করে না, সেসব রঙের কাপড় পরেও মশার কামড় এড়াতে পারেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved