1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

যে নতুন বন্ধুর কথা শেয়ার করলেন শ্রাবন্তী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০
  • ৯০ Time View
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী। ছবি: সংগৃহীত।

টলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে শ্রাবন্তী অন্যতম। দেব থেকে জিৎ টলিউডের সব তারকার সঙ্গেই জুটি বেঁধে কাজ করেছেন তিনি। সিনেমা জগতে এক ডাকে তাকে সবাই চেনে।

তবে কেরিয়ারে শ্রাবন্তী যতটা সফলতা পেয়েছেন ব্যক্তিগত জীবন ততটা সফল নয়। বিশেষ করে প্রেম, ভালোবাসা, বিয়ে যেন বার বার তার জন্য কষ্টই নিয়ে আসে। কিন্তু মিষ্টি স্বভাবের শ্রাবন্তী মোটেও হেরে যাওয়ার মানুষ নন। তাই বার বার ঠকে গিয়েও মানুষের মধ্যেই খুঁজে বেরান ভালোবাসার মানুষ।

দুটো বিয়ে ভেঙে যাওয়ার পর শ্রাবন্তী রোশনকে ভালোবেসে বিয়ে করেন। সুখেই ছিলেন তারা। হঠাৎই কানাঘুষো চলতে থাকে রোহনের থেকে আলাদা থাকছেন তিনি। ইনস্টাগ্রামে একে অপরের সব ছবি সরিয়ে দেন তারা। যদিও ফেসবুক পেজে এখনো রোশনের সঙ্গেই তার ছবি আছে। সবাই বলতে থাকেন তারা হয়তো বিচ্ছেদের পথেই হাঁটতে চলেছেন। কিন্তু এ ব্যাপারে তারা দুজনের কেউ কিছু জানাননি। তবে এরপর থেকে দুজনকে আর এক সঙ্গে দেখাও যায়নি।

যত যাই হোক, শ্রাবন্তী থেমে থাকার মানুষ নন। ভালোবাসার মানুষ তিনি ঠিক খুঁজে নেন। সে যেই হোক। বিয়ে হোক বা বন্ধুত্ব খাঁটি ভালোবাসার মানুষ তিনি খুঁজে নেন। সম্প্রতি তিনি তার এক বন্ধুর কথা শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। তার বন্ধুর সঙ্গে ছবি শেয়ার করে তিনি লিখেছেন, “ফ্রেন্ডশিপ গোল’। এই ছবি দেখে তার বন্ধু সঞ্চারী চক্রবর্তী কমেন্ট করেছেন ,’ লাভ ইউ সুইটহার্ট’। একটি মিষ্টি বন্ধুত্বের সম্পর্ক, যা শ্রাবন্তী তার ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। তিনি যে ভালো থাকতে জানেন, লড়াই করতে জানেন সব পরিস্থিতিতেই, তা বুঝিয়েছেন। তবে এ নিয়েও মানুষের সমালোচনার শেষ নেই। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved