1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

যে ঘরোয়া পদ্ধতিতে দূর করবেন ঠোঁটের কালো দাগ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০
  • ৬৮ Time View

মানুষের সুন্দরের অন্যতম অঙ্গ হলো ঠোঁট। অনেক সাজলেন কিন্তু ঠোঁট কালচে দেখাচ্ছে, এই অবস্থায় আপনার সব সাজই মাটি হয়ে যাবে। লিপস্টিক দিয়েও এর কালচেভাব দূর করা যায় না। সুন্দর গোলাপি ঠোঁট কে না চায়!

সুন্দর ঠোঁট মুখের সৌন্দর্য বাড়িয়ে তোলে। সুন্দর হাসির জন্য মসৃণ, গোলাপি ঠোঁটের তুলনা হয় না। যদিও দীর্ঘদিন কেমিকেল পণ্য ব্যবহার, খাবারের সমস্যা, অনিয়ন্ত্রিত জীবনযাপনের কারণে ঠোঁটের গোলাপি রং হারিয়ে গিয়েছে অনেকের। এমন হয় যে, বিভিন্ন কিছু ব্যবহার করেও কালচে দাগ দূর করা যায় না।

ঘরোয়া কিছু পদ্ধতিতে আপনার ঠোঁটের কালো দাগ ছোপ দূর করতে পারেন। চলুন জেনে নেয়া যাক পদ্ধতিগুলো-

শসার রস
শসা ব্লেন্ড করে রস বের করে নিন। এরপর সেটা লাগান ঠোঁটে। মিনিট ২০ থেকে ৩০ পর ধুয়ে ফেলুন। শসার রস ঠোঁটের আর্দ্রতা বজায় রাখে। ঠোঁটে সতেজ ভাব এনে দেয়।

বিটরুট
এক টুকরো বিট নিয়ে ঠোঁটে ভালো করে ম্যাসাজ করুন। ১৫ থেকে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। বিটে থাকে অ্যান্টি-অক্সিডেন্ট যা ঠোঁটে সতেজতা এনে দেবে। ঠোঁটের কালচে ভাব দূর করবে।

গোলাপজল 
একটি পরিষ্কার কাপড় বা তুলার বলে গোলাপজল নিয়ে প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে ঠোঁটে লাগান। এতে ঠোঁটে রক্ত চলাচল বাড়ে। ঠোঁটের দাগ দূর হবে।

লেবু 
লেবুর রসে থাকে ব্লিচিং উপাদান। প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে লেবুর রস দিয়ে ঠোঁটে ভালো করে ম্যাসাজ করুন। এতে ঠোঁটের কালচে ভাব দূর হবে।

আপেল সিডার ভিনিগার 
প্রাকৃতিক উজ্জ্বলতা এনে দেয় আপেল সিডার ভিনিগার। এক চা-চামচ জলে এক চা-চামচ আপেল সিডার ভিনিগার নিয়ে তুলায় করে ঠোঁটে লাগান। কিছুক্ষণ পর ধুয়ে ফেললেই হয়ে গেল। নিয়ম করে লাগালে ফল পাবেন কিছুদিনের মধ্যে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved