1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

যে কারণে রিলেশনশিপ স্ট্যাটাস সিঙ্গেল রাখতে চান সুনেরা

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০
  • ৭৯ Time View
অভিনেত্রী সুনেরা বিনতে কামাল। ছবি: সংগৃহীত।

নতুন স্বপ্ন ও সংকল্প নিয়ে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে প্রথমবারের মতো নির্মিত হয়েছে সার্ফিংয় নিয়ে গল্প ‘ন ডরাই’। এটি চট্টগ্রামের আঞ্চলিক ভাষাতেই নির্মিত হয়েছে। যার অর্থ ‘ভয় পাই না’। ‘স্টার সিনেপ্লেক্স’-এর প্রযোজনায় ছবিটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন শরিফুল রাজ এবং বড় পর্দায় অভিনেত্রী হিসেবে অভিষেক হয় সুনেরা বিনতে কামাল।

এদিকে নিজের প্রথম ছবিতেই বাজিমাত করেছে সুনেরা বিনতে কামাল। ক্যারিয়ারে প্রথম ছবি ‘ন ডরাই’তে অভিনয় করেই ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ নিজের করে নেন তিনি।

বর্তমানে মডেলিংয়ের পাশাপাশি একটি প্রতিষ্ঠানে চাকরি করছেন এ অভিনেত্রী। ন’ ডরাইয়ের পর বেশ কয়েকটি সিনেমার প্রস্তাব পেয়েছেন কিন্তু চিত্রনাট্য ভালো লাগেনি বলে সেগুলো ফিরিয়ে দিয়েছেন। দেশীয় এক গণমাধ্যমে সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন সুনেরা।

এক প্রশ্নের উত্তরে এ অভিনেত্রী বলেন, আমার রিলেশনশিপ স্ট্যাটাস সিঙ্গেল থাকবে। আমি বিয়ে করব না। আমি যখন যা করি, মন দিয়ে করি। বিয়ে করে আমি সংসারে সময় দিতে পারব না। সারাজীবন কাজ করে যেতে চাই। কারণ, আমি ক্যারিয়ার গড়তে চাই।

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার আত্মবিশ্বাস ভালো লাগে সুনেরার। নওয়াজুদ্দীন সিদ্দিকী, আমির খান ও আলিয়া ভাটের অভিনয় ভালো লাগে তার। অবসরে সিনেমা দেখতে পছন্দ করেন এ অভিনেত্রী। রোমান্টিক, ক্রাইম থিলার আর হরর সিনেমা থাকে তার ওয়াচ লিস্টে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved