1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন

যেভাবে ঘরোয়া পরিচর্যায় দূর করবেন হাঁটু-কনুইয়ের কালচে দাগ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০
  • ১৩১ Time View
কনুইয়ের কালো দাগ সরান ঘরোয়া উপায়ে। ছবি: শাটারস্টক।

চুল, হাত, পা ও মুখের যত্ন সবাই কমবেশি নিয়ে থাকি। তবে হাঁটু ও কনুইয়ের যত্ন নেয়ার কথা অনেকেই ভুলে যাই!

বিশেষ করে শীতে এই স্থানগুলো পরিচর্যার অভাবে ফলে হাঁটু এবং কনুইয়ের ত্বক রুক্ষ্ম, কালচে হয়ে যায়। তবে ঘরোয়া পরিচর্যার মাধ্যমে এই কালচে দাগ দূর করা সম্ভব সহজেই। জেনে নিন উপায়-

> লেবু প্রাকৃতিক ব্লিচিংয়ের কাজ করে। হাঁটু-কনুইয়ের যেসব জায়গা কালো হয়ে গিয়েছে, সেখান লেবুর রস লাগিয়ে ম্যাসাজ করুন প্রতিদিন। তারপরে গরম জলে ধুয়ে নিন। সপ্তাহ খানেক এটা করলেই ফারাক বুঝতে পারবেন।

> দই ত্বকের জন্য খুব ভালো ময়েশ্চরাইজার। টক দইয়ের সঙ্গে এক চা চামচ ভিনেগার ও সামান্য বেসন নিয়ে মিশ্রণ বানান। সেটা হাঁটু, কনুইয়ে ১৫ মিনিট লাগিয়ে রাখুন। তারপর গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।

> বেকিং সোডাও কালো ছোপ দূর করতে খুব উপকারী। দুধের সঙ্গে বেকিং সোডা মিশিয়ে গাঢ় মিশ্রণ তৈরি করুন। কনুই, হাঁটুতে পাঁচ মিনিট লাগিয়ে রেখে দিন। প্রতি সপ্তাহে একবার করে টানা দু’মাস ব্যবহার করলেই হাতেনাতে ফল পাবেন।

> অ্যালোভেরা ত্বকের দাগ দূর করতে অ্যালোভেরা ওষুধ হিসেবে কাজ করে। যেখানে যেখানে কালো দাগ রয়েছে অ্যালোভেরার রস লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর ঠাণ্ডা জলে ধুয়ে নিন।

> নারকেল তেল রুক্ষ্ম চামড়াকে মোলায়েম করতে নারকেল তেলের জুড়ি মেলা ভার। নারকেল তেল নিয়ে ভালো করে কনুই ও হাঁটুতে ম্যাসাজ করুন। তারপর গরম পানি দিয়ে ধুয়ে নিন। সাবান লাগাবেন না ভুলেও। নারকেল তেলের সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিতে পারেন। বাড়িতেই করুন বডি পলিশিং, ত্বক হয়ে উঠবে উজ্জ্বল! খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved