করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সবাই এখন বাড়িতেই রয়েছেন। এসময় সবচেয়ে বেশি নোংরা হচ্ছে বাসার টয়লেটটি।
নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনের গবেষণায় বলা হয়েছে, করোনাভাইরাস মেঝে বা কোনো শক্ত বস্তুর গায়ে তিন দিন পর্যন্ত টিকে থাকতে পারে। তাই আপনার টয়লেট নিয়মিত পরিষ্কার এবং জীবাণুমুক্ত রাখুন।
ভ্যানডারবিল্ট ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. উইলিয়াম স্কাফনার বলেন, যে কোনো জীবাণুনাশকই কাজ করবে এই ভাইরাসের বিরুদ্ধে। এমনকি সাবান-পানি দিয়ে ধুয়ে নেয়াও যথেষ্ট হবে।
জেনে নিন কীভাবে আপনার টয়লেট করোনামুক্ত রাখবেন-
> সবার আগে নিজের হাত ধুয়ে নিন। আর টয়লেট পরিষ্কার করতে কোনো জীবাণুনাশক ব্যবহার করলে সেরা মানের পণ্যটি ব্যবহার করাই ভালো। তবে সাবান পানি সবচেয়ে কার্যকরী। এটা অনেকটা তেল-চর্বিওয়ালা, তাই থালাবাসন ডিশ ওয়াশিং সোপ দিয়ে পরিষ্কার করে ফেলার মত।
> টয়লেটের দরজার হাতল, বাতির সুইচ সব সময় হাতের সংস্পর্শে আসে বলে এগুলোও মুছে নিতে হবে।
> গোসলখানায় শাওয়ার কার্টেইন থাকলে সেটিও পরিষ্কার করতে হবে। আর কমোডের বসার আসনটি তো অবশ্যই পরিষ্কার ও জীবাণুমুক্ত করুন।
> অনেকের বাথরুমে রাখা আলমারির তাকে হেয়ার ড্রায়ার, ইলেকট্রিক টুথব্রাশ, শেভার থাকে। যেহেতু হাত দিয়ে ধরা হয়, তাই শঙ্কামুক্ত থাকতে এসবও সাফ করতে হবে।
> টয়লেটে থাকা বৈদ্যুতিক ডিভাইসগুলো পরিষ্কার করার সময় সাবধান থাকতে হবে। ব্যবহারের পর অবশ্যই সুইচ বোর্ড থেকে প্লাগ খুলে রাখুন।
> ৭০ শতাংশ অ্যালকোহলযুক্ত জীবাণুনাশক দ্রবণ দিয়ে সব কিছু মুছে নিন।
> ঘরের কোনো সদস্য কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে থাকেন। তাহলে তাকে যত তাড়াতাড়ি সম্ভব একটা আলাদা টয়লেট দিতে হবে। যা অন্য কেউ ব্যবহার করবে না।
> বাড়িতে একটার বেশি টয়লেট না থাকলে আক্রান্ত ব্যক্তি কমোড, বেসিন ব্যবহার শেষে দ্রুত সবকিছু সাফ করে নিতে হবে।
> একটু বাড়তি সতর্ক থাকতে মোছার কাজে ব্যবহার করা কাপড় ও ব্রাশ একটা প্লাস্টিক ব্যাগে ভরে ফেলে দেয়া যেতে পারে। ঘরের পাপোশও ধুয়ে-শুকিয়ে নিতে হবে।
> যারা হাতে গ্লাভস পরে টয়লেট পরিষ্কার করবেন। তারা গ্লাভস খুলে ফেলে দেয়ার পর অবশ্যই আরেকবার হাত ভালো করে ধুয়ে নেবেন। আর এসব কাজের পর নিজের পোশাক অবশ্যই বদলে নিতে হবে।
যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজেস কনট্রোল অ্যান্ড প্রিভেনশন থেকে বলা হচ্ছে, ৭০ শতাংশ অ্যালকোহল মেশানো জীবাণুনাশক দ্রবণ দিয়ে এসব ডিভাইসগুলো মুছে নিলে নিরাপদ থাকা যাবে।
জার্নাল অব অ্যাপ্লায়েড মাইক্রোবায়োলজিতে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদন বলছে, কমোড ফ্লাশ করার সময় পানির ছিটা ছয় ফুট পর্যন্ত ছড়িয়ে-ছিটিয়ে যেতে পারে।
এক জরিপের বরাতে ইনস্টিটিউটের মুখপাত্র ব্রায়ান সানসোনি বলেন, আমেরিকানদের মধ্যে ৪২ শতাংশই জানেন না, কীভাবে টয়লেট পরিষ্কার ও জীবাণুমুক্ত করতে হয়। বেশিরভাগ মানুষেই জীবাণুমুক্ত করার জন্য কেনা পণ্যের গায়ে লেখা নির্দেশনা পড়ে দেখেন না বলেই এমনটা ঘটে।সূত্র: সিএনএন,ডেইলি-বাংলাদেশ ডটকম।