1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

যুক্তরাষ্ট্র নিজেই ‘সন্ত্রাসী গোষ্ঠী’ আইএসের পৃষ্ঠপোষক: পাকিস্তান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ জুন, ২০২০
  • ৬৭ Time View

সম্প্রতি পাকিস্তানকে সন্ত্রাসীদের অভয়ারণ্য বলে আখ্যায়িত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন সরকারের এমন মন্তব্যের কড়া জবাব দিয়েছে পাকিস্তান। জবাবে পাকিস্তান বলছে, যুক্তরাষ্ট্র নিজেই ‘সন্ত্রাসী গোষ্ঠী’ আইএসের (ইসলামিক স্টেট) পৃষ্ঠপোষক।

যুক্তরাষ্ট্রের এমন প্রতিবেদনের সমালোচনা করে প্রতিবাদ জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার বিকালে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ সম্পর্কিত এক বিবৃতিতে জানায়, সন্ত্রাস বিরোধী যুদ্ধে দেশটির ভূমিকাকে উপেক্ষায় করায় দুঃখ প্রকাশ করছে তারা।

পাকিস্তানের দেয়া ওই বিবৃতিতে আরো বলা হয়, যুক্তরাষ্ট্র পাকিস্তানকে এমন সময় সন্ত্রাসীদের অভয়ারণ্য বলেছে যখন খোদ মার্কিন সরকার উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসের পৃষ্ঠপোষকতা করছে। অন্যদিকে ইসলামাবাদ নিজেই সন্ত্রাসী গোষ্ঠীগুলোর হামলার শিকার হচ্ছে।

পাকিস্তানের দাবি, সন্ত্রাসবাদের মূলোৎপাটন না করা পর্যন্ত জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান চালিয়ে যাবে ইসলামাবাদ।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আয়েশা ফারুকি জানিয়েছিলেন, তার দেশ বিগত তিন বছরের অভিযানে অন্তত ১ হাজার সন্ত্রাসীকে হত্যা ও বন্দি করেছে। পাকিস্তান তিন বছর আগে দেশটির সর্বত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে কড়া অভিযান শুরু করে যার সমাপ্তি এখনও ঘোষণা করা হয়নি। ইরনা, ইত্তেফাক।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved