1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার মধ্যে শীর্ষ পর্যায়ের আলোচনা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০
  • ৮৫ Time View

যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া তাদের শীর্ষ পর্যায়ে আলোচনা শুরু করেছে। ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে উত্তেজনা তীব্র-রূপ নেয়ার প্রেক্ষাপটে উভয় দেশ একটি অভিন্ন অবস্থান খোঁজার লক্ষ্যে সোমবার এ আলোচনা শুরু করে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেও ও প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এসপার ওয়াশিংটনে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রী মারিসে পেইন ও প্রতিরক্ষা মন্ত্রী লিন্ডা রেনল্ডসকে স্বাগত জানান। দুদিনের এ আলোচনা শেষে মঙ্গলবার সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।

প্রতিরক্ষা থেকে মানবাধিকার এবং বাণিজ্য বিষয়ে চীনের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কঠোর অবস্থান নেয়ার প্রেক্ষাপটে বার্ষিক এ আলোচনা অনুষ্ঠিত হয়।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্র গুপ্তচরবৃত্তির অভিযোগে হিউস্টনে চীনা কনস্যুলেট বন্ধের নির্দেশ দেয়। এর পাল্টা পদক্ষেপ হিসেবে চীন চেংদুতে মার্কিন কন্যসুলেট বন্ধ করে দেয়। প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রের পাশে থেকে বড়ো ধরণের সব লড়াই চালিয়ে যাচ্ছে। এছাড়া দেশটির ডানপন্থী সরকার ট্রাম্প প্রশাসনের সব উদ্যোগকেই সমর্থন দিচ্ছে।

সম্প্রতি অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রকে অনুসরণ করে দক্ষিণ চীন সাগরে চীনের দাবি প্রত্যাখ্যান করেছে। এছাড়া অস্ট্রেলিয়া পম্পের’র নেতৃত্বে কোভিড-১৯ এর উৎপত্তি নিয়ে আন্তর্জাতিক তদন্তের আহ্বানকেও সমর্থন জানিয়েছে।

সমালোচকেরা বলছেন, নির্বাচনের এই বছরে কোভিড-১৯ সংক্রমণ রোধে নিজের ব্যর্থতা ঢাকতে ট্রাম্প চীন-মার্কিন সম্পর্কে উত্তেজনা বাড়াচ্ছেন। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved