করোনা মহামারি মোকাবেলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকায় সন্তুষ্ট নন অনেকে। এ নিয়ে চলছে বেশ আলোচন-সামালোচনা। তবে এরই মধ্যে দেশটিতে বসানো হলো ‘ট্রাম্প মৃত্যুঘড়ি’।
আসলে এটি একটি বিলবোর্ড। যার নাম ‘ট্রাম্প ডেথ ক্লক’। যা নিউইয়র্কের টাইমস স্কয়ারে একটি ভবনের ছাদে বসানো হয়েছে। এটি বানিয়েছেন চলচ্চিত্র নির্মাতা ইউজিন জারেকি।
ঐ বিলবোর্ডে করোনা ভাইরাসে মৃত মানুষের সংখ্যা লেখা হয়েছে। তবে এই সংখ্যাটা হলো মার্কিন প্রেসিডেন্ট সঠিক সময়ে ব্যবস্থা না নেওয়ায় করোনা ভাইরাসে কতজন মারা গেছেন, তার সংখ্যা।
সোমবার পর্যন্ত ঐ বিলবোর্ডে মৃতের সংখ্যা ৪৮ হাজারের বেশি লেখা হয়েছে। এটি আবার সময়ে সময়ে আপডেট করা হচ্ছে। খবর ইত্তেফাক।