যুক্তরাষ্ট্রে প্রকৌশলী আকাশ রহমানের জন্মদিন পালন করা হয়েছে। তিনি আশা হোম কেয়ার এবং আশা অ্যাডাল্ট ডে কেয়ারের সিইও। বর্ণিল আয়োজনে জ্যামাইকার আশা অ্যাডাল্ট ডে কেয়ার সেন্টারে এই আয়োজন করা হয়।

জন্মদিন উপলক্ষ্যে আশা অ্যাডাল্ট ডে কেয়ার সেন্টারের প্রবীণরা ফুলের ভালোবাসায় সিক্ত করেন আকাশ রহমানকে। ফুলেল শুভেচ্ছার পাশাপাশি একই সময় প্রবীণরা অন্যান্য উপহার সামগ্রীও তুলে দেন গুণী এ প্রকৌশলীকে। আনন্দঘন এই অনুষ্ঠানে আশা হোম কেয়ার এবং আশা অ্যাডাল্ট ডে কেয়ারের ভাইস প্রেসিডেন্ট এশা রহমান, অন্যান্যা কর্মকর্তা, যুক্তরাষ্ট্রের নতুন টেলিভিশন চ্যানেল “এটিভি ইউএসএ’-এর সংশ্লিষ্টরা এসময় উপস্থিত ছিলেন।

আনন্দময় এই অনুষ্ঠানে প্রবীণরা আকাশ রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। এই সময় বক্তব্যে প্রবীণরা আকাশ রহমানের নানা মানবিক দিকগুলো তুলে ধরেন। কেউ কেউ তাঁকে ‘মানবতার ফেরিওয়ালা’ বিশেষণে ভূষিত করেন।

জন্মদিনের এমন আয়োজনে সবাইকে ধন্যবাদ জানান আকাশ রহমান। সামনের দিনগুলোতে মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যাক্ত করেন তিনি।
পরে সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনায় দোয়া করা হয়।
